কাজী ফার্মস ও সাগুনা ফিডকে সাড়ে ৮ কোটি টাকা জরিমানা

আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ১০:৫৭ পিএম

ব্রয়লার মুরগির দাম অস্বাভাবিকভাবে বাড়ানোর অভিযোগে কাজী ফার্মস ও সাগুনা পোল্ট্রি ফিডকে প্রতিযোগিতা কমিশন ৮ কোটি টাকা জরিমানা করেছে। 

এই জরিমানাকে মাইলফলক বলছে, ভোক্তা অধিদপ্তর। আর ক্যাব বলছে, কর্পোরেট পোল্ট্রি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন রায় দৃষ্টান্তমূলক। 

ব্রয়লার মুরগির অস্বাভাবিক মূল্য বৃদ্ধির মাধ্যমে প্রতিযোগিতা আইনের ১৫ ধারা লঙ্ঘনের অপরাধে কাজী ফার্মস লিমিটেডকে ৫ কোটি এবং সাগুনা ফিড লিমিটেডকে ৩ কোটি ৪৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।

দুই কর্পোরেট পোল্ট্রি প্রতিষ্ঠানের জরিমানার রায়কে মাইলফল হিসেবে দেখছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থার মহাপরিচালক বললেন, এটি তাদেরও সফল্য আর ভোক্তাদের জন্যেও স্বস্তির খবর।

প্রতিযোগিতা কমিশনের রায় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব। এর সভাপতি বললেন, কর্পোরেট প্রতিষ্ঠানও যে আইনের ঊর্ধ্বে নয়, সেটির প্রমাণ হলো। 

বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বলছে, বড় কোময়ানির জরিমানা অন্য কর্পোরেট প্রতিষ্ঠানের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে। 

তবে, জরিমানা এবং রায়ের বিষয়ে তথ্য দিলেও, ক্যামেরায় কথা বলতে রাজি হননি বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কোন কর্মকর্তা।

 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর