অবরোধে ক্ষতির মুখে দেশের অর্থনীতি

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৭:১৪ পিএম

টানা রাজনৈতিক কর্মসূচিতে ক্ষতির মুখে পড়েছে দেশের অর্থনীতি। অভ্যন্তরীণ বাজারে পণ্য পরিবহন সঙ্কট তো আছেই, সাথে আরেক দফা বেড়েছে মূল্যস্ফীতি। রাজনৈতিক অস্থিরতায় রপ্তানি আদেশ কমিয়ে দিয়েছে অনেক ক্রেতাদেশ। বিপাকে আছে পরিবহন খাতও। বিশ্লেষকরা বলছেন, আন্দোলন নয় বরং আলোচনার মাধ্যমে করতে হবে সমাধান।

অক্টোবরের ২৮ তারিখ থেকে টানা রাজনৈতিক কর্মসূচির কবলে দেশ। ১৫ দিনের এই অস্থিরতার প্রভাব পড়েছে অভ্যন্তরীণ সব ধরনের ব্যবসায়। এরই মধ্যে বেড়ে গেছে পণ্য পরিবহন ভাড়া, ব্যবসা প্রতিষ্ঠানে কমেছে ক্রেতা উপস্থিতি ও বেচাবিক্রি। আর আরেক দফা বেড়েছে মূল্যস্ফীতি।

এদিকে মঙ্গলবার দেশের বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদদের নিয়ে একটি মতবিনিময় সভা করেছে দেশের এফবিসিসিআই, যেখানে সাম্প্রতিক সহিংস রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ জানানো হয়েছে।

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক ইমরান হাসান বলেন,  এমন কোনো পণ্য নেই যে আপনি এফোর্ট করতে পারবেন। সেই অবস্থায় যদি এমন অবরোধ চলতে থাকে। আমরা কোথায় গিয়ে ঠেকবো, আল্লাহ ছাড়া কেউ জানে না। কক্সবাজারের হোটেল-রেস্তরাঁগুলো ৯০ শতাংশ ফাঁকা যাচ্ছে। অথচ এখন সিজন।

কমেছে রপ্তানি আদেশও। বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় পণ্য আমদানির জন্য প্রতিযোগি দেশে ক্রয়াদেশ দিচ্ছেন ক্রেতারা।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ বলেন, অভ্যন্তরীণভাবে আমরা যত না ক্ষতিগ্রস্ত হচ্ছি, আন্তর্জাতিকভাবে আমাদের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন অর্ডার প্লেসমেন্টের সময়। কাস্টমাররা যাতায়াত করতে পারছে না। ট্রাভেল করতে পারছে না। তারা মনে করছে, এটা (অবরোধ) দীর্ঘস্থায়ী হয় তবে পণ্য পেতে অসুবিধা হবে।  
এমন অস্থিরতা চলতে থাকলে ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হতে পারে দেশের অর্থনীতি এমন মনে করেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর।

তিনি বলেন, রাজনীতি ঠিক না থাকলে অর্থনীতি ঠিক থাকে না। পৃথিবীর যেসব দেশ রাষ্ট্র হিসেবে ধ্বংস হয়ে গিয়েছে তারা কিন্তু রাজনীতির কারণেই হয়েছে। এখানে আমাদের রাজনীতিবিদদের ব্যর্থতা। রাজনীতি পরিচালনায় তারা সহনশীলতা দেখাতে পারেনি।

আন্দোলন কর্মসূচি প্রতিটি নাগরিকের গণতান্ত্রিক অধিকার উল্লেখ করে কোম্পানি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার এম এ মাসুম বলছেন, অবশ্যই জনগন আর দেশের বৃহৎ স্বার্থে ক্ষতি করা যাবে না।

তিনি বলেন, জনগণের জানমালের ক্ষতিসাধন করলে দণ্ডবিধিতে সুনির্দিষ্টভাবে বলা আছে কী শাস্তি হবে। জানমালের ক্ষতি হলে আইন কঠোরভোবে হস্তক্ষেপ করবে। প্রত্যেকটি রাজনৈতিক দল সুষ্ঠুভাবে একটি সমাধানে আসবে যাতে সাধারণ মানুষের কোনো কষ্ট না হয়।
এবার সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে দেশের পরিবহন খাতে। যাত্রি চলাচল কমার ক্ষতিতো সাথে যুক্ত হচ্ছে প্রতিদিন পুড়ানো গাড়ির ক্ষয়ক্ষতি।

ফায়ার সার্ভিস বলছে, গত ২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে ১৫৪টি আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে সবচেয়ে বেশি আগুন দেওয়া হয়েছে ঢাকা সিটিতে। দিনে গড়ে পোড়ানো হয়েছে পাঁচটি বাস।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি গত ২৮ অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশ ডাকে। পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে সেই সমাবেশ থেকে ২৯ অক্টোবর হরতাল ডাকে দলটি।

একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর সারা দেশে অবরোধ করে তারা। আলাদা কর্মসূচি দিয়ে সঙ্গে যোগ দেয় যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত। এছাড়া বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা কয়েকটি দলও একই কর্মসূচি দেয়। সেই অবরোধ শেষে গত ৫ নভেম্বর  নতুন করে ৪৮ ঘণ্টার অবরোধ ডাকা হয়।

গত ৬ নভেম্বর তৃতীয় দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা দেয় বিএনপি ও সমমনা দলগুলো। এরপর শনিবার চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ দেয় বিএনপি ও সমমনারা। বুধবার থেকে শুরু হচ্ছে পঞ্চম দফার অবরোধ। 

২৮ অক্টোবর সমাবেশের দিন থেকে অবরোধ কর্মসূচির শুরুর পর থেকে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ সারা দেশের বিভিন্ন সড়কে বাস, ট্রাক, অটোরিকশায় আগুন দেওয়ার এবং ভাঙচুর করার খবর এসেছে।

২০১৪ সালের ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করার পর ২০১৫ সালে ওই নির্বাচনের প্রথম বর্ষপূর্তিতে টানা তিন মাস হরতাল-অবরোধ পালন করে বিএনপি-জামায়াত জোট।

তিন মাসের অবরোধে নাশকতায় শতাধিক মানুষের মৃত্যু হয়। বহু গাড়িতে পেট্রোল বোমা মারা হয়। সরকার হঠাতে না পেরে ২০১৮ সালে তারা নির্বাচনে অংশ নেয়। এবার সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আবারও তারা আন্দোলন করছে।

কেএসএইচ
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এশিয়ার অর্থনীতিতে চলতি এবং আগামী বছরে নেতিবাচক প্রভাব ফেলবে বলে সতর্ক করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
আগামী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশে পরিণত করতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরানের সাম্প্রতিক হামলা বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতিতে এক বিশাল পরিবর্তনের সংকেত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
দেশের অর্থনীতি ও উন্নয়ন অগ্রগতিকে কেন্দ্র করে গণমাধ্যম ও বিভিন্ন মহলে বিভ্রান্তিকর বার্তা ছড়ানোর অভিযোগ তুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর