শান্তিপূর্ণ পরিবেশে পুরোদমে উৎপাদন কার্যক্রম চলছে: বিজিএমইএ

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০১:০১ পিএম

দেশের সব এলাকার পোশাক কারখানায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পুরোদমে উৎপাদন কার্যক্রম চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।

বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন বিজিএমইএ সভাপতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার কোনো কারখানায় শ্রম অসেন্তোষের সংবাদ পাওয়া যায়নি। সব কারখানায় পুরোদমে উৎপাদন চলছে। আশুলিয়া এলাকার বন্ধ পোশাক কারখানাগুলোর শ্রমিকরা কাজে ফিরতে আগ্রহ প্রকাশ করায় বুধবার আশুলিয়ার পোশাক কারখানাগুলো খুলে দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মিরপুরের বন্ধ কারখানাগুলো খুলে দেয়ার বিষয়ে ১৪ নভেম্বর ও ১৫ নভেম্বর আলোচনা হয়েছে। দু’দিনের আলোচনায় শ্রমিকরা কারখানায় কাজে ফিরতে চান। বৃহস্পতিবার থেকে মিরপুরের এবং অন্য সব জায়গার বন্ধ হওয়া পোশাক কারখানাগুলো খুলে দেয়া হবে।

বিজ্ঞপ্তিতে বিজিএমইএ সভাপতি আরও বলেন, আমরা প্রত্যেক উদ্যোক্তা আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। আইনশৃঙ্খলা বাহিনীগুলোর প্রতি অনুরোধ, পোশাক কারখানাসহ সব ধরনের শিল্প প্রতিষ্ঠানকে নিরাপত্তা দিন। এলাকায় সুষ্ঠু আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করুন, সর্বোপরি জানমালের নিরাপত্তায় কঠোর পদক্ষেপ নিন।

একইসাথে শ্রমিক, কর্মচারী ও মালিকরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সতর্ক থেকে কাজ করার অনুরোধ জানান তিনি।

এর আগে গত রোববার পোশাকশিল্প কারখানায় কর্মচারী ও শ্রমিকদের নিরাপত্তা এবং কারখানার সম্পত্তি রক্ষার স্বার্থে ১৩০টি পোশাক কারখানার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। এ ঘোষণার তিনদিনের মাথায় সব কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত এলো।

সরকার ঘোষিত সাড়ে ১২ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করছিলেন পোশাকশ্রমিকেরা।

রবিবার (১২ নভেম্বর) সকাল থেকে মিরপুর ১৩ নম্বরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় মিরপুর ১৩, ১৪ ও ১০ নম্বরে যান চলাচল বাধা সৃষ্টি হয়। পরে সকাল সোয়া ১০টার দিকে আন্দোলনরত শ্রমিকরা সড়ক থেকে সরে যান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। সকাল থেকে সড়ক অবরোধ করে রাখলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

এআর
ম‍্যাট্রিক্স ড্রেসেস লিমিটেড নামে একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এফইএস রিটেইলের ইনভয়েস-সংক্রান্ত দাবি নিয়ে চলমান বিরোধের সুষ্ঠু ও আইনানুগ সমাধানের আহ্বান জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এবং ইউরোপীয় পোশাক ব্র্যান্ড এলপিপি এসএ। 
আসন্ন ঈদ উপলক্ষে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের লক্ষে সহজ শর্তে ১৪ হাজার কোটি টাকা প্রণোদনা চেয়েছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের মালিকদের বাণিজ্যিক সংগঠন বিজিএমইএ। 
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ২০২৫-২৭ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান (বাবু)।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর