আনুষ্ঠানিকভাবে কারখানা বন্ধ ঘোষণা করলো ম‍্যাট্রিক্স ড্রেসেস লিমিটেড

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০১:১৫ পিএম

ম‍্যাট্রিক্স ড্রেসেস লিমিটেড নামে একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (২৮ আগস্ট) থেকে রাজধানীর মিরপুর এলাকায় অবস্থিত কারখানাটি বন্ধের সিদ্ধান্ত কার্যকর হয়।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল হাসান ফয়সাল তার প্রতিষ্ঠানের কর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। সেখানে তিনি লেখেন, শুধু ব‍্যবসায়ীক মন্দার জন‍্যই নয়, বরং কিছু মানুষের স্বার্থান্বেষী চেষ্টার কারণেও প্রতিষ্ঠানটি বন্ধ করতে বাধ‍্য হয়েছেন তিনি। নানাভাবে চেষ্টা করেও তিনি প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে সফল হতে পারেননি। এ জন্য প্রতিষ্ঠানের কর্মীদের কাছে তিনি কৃতজ্ঞতা জানিয়ে ক্ষমা চেয়েছেন।

নিচে মাহবুবুল হাসানের দেওয়া সেই চিঠির পুরো অংশটি তুলে ধরা হলো,

‘‘প্রিয় সহকর্মীরা, অত‍্যন্ত দুঃখের বিষয়, আমরা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়ে নোটিশ প্রদান করতে যাচ্ছি। আমি নানান উপায়ে চেষ্টা করেছি প্রতিষ্ঠান টিকিয়ে রাখার। কিন্তু সফল হতে পারলাম না।

শুধু ব‍্যবসায়ীক মন্দার জন‍্যই না, কিছু মানুষের স্বার্থান্বেষী চেষ্টায়ও প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ‍্য হচ্ছি। গত দুই বছরে নানান কারণে ফ‍্যাক্টরির উৎপাদন বন্ধ থেকেছে।
তারপরও বলবো - আমাদের প্রতিষ্ঠানে অনেক দক্ষ এবং উৎসর্গী, নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন যারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন, আমাদের খারাপ সময়ে পাশে থেকেছেন, ধৈর্য্য ধরেছেন। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, আমরা তাদের জন‍্য শুভকামনা জানাই - তারা যেন নতুন কাজ খুঁজে পান, তারা যেন ভালো থাকেন।

তাদের সবার কাছে আমি দোয়া চাই, আমি যেন ফ‍্যাক্টরির একটা সুব‍্যবস্থা করে সমস্ত পাওনাদারের পাওনা পরিশোধ করে একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারি। আর অন‍্য কোনো ব‍্যবসার মাধ্যমে নিজেকে আবার প্রতিষ্ঠিত করতে পারি। এবং আমাদের কিছু পুরনো কর্মী এবং কর্মচারীদের জন‍্য যেন কোনোভাবে আবার কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারি।

সবাইকে ধন্যবাদ!
সবাই দোয়া করবেন আমার জন‍্য!

মাহবুবুল হাসান ফয়সাল, ম‍্যানেজিং ডিরেক্টর, ম‍্যাট্রিক্স ড্রেসেস লিমিটেড’’

একাত্তর/এফআর
শ্রমিকের দৈনিক কাজের হিসেব এবং উৎপাদন তথ্য জানতে রপ্তানিমুখী পোশাক কারখানায় পিএমডি মিটার নামের আধুনিক ডিভাইসের ব্যবহার বাড়ছে।
রাজধানীসহ সারাদেশের তৈরি পোশাক বিক্রেতাদের জন্য বড় পাইকারি বাজার কেরানীগঞ্জ। এই পোশাক পল্লিতে তিনশ’র বেশি শপিংমল আছে। দোকান আর এছাড়া ছোট ও মাঝারি পোশাক কারখানাসহ এখানে ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা...
দেশের সব এলাকার পোশাক কারখানায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পুরোদমে উৎপাদন কার্যক্রম চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।
১৩০টি পোশাক কারখানার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
একাত্তরে সংবাদ প্রকাশের পর বিএফআইইউর নির্দেশনা
মোবাইল অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে অননুমোদিতভাবে ঋণ দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে। এমন ৩১ অ্যাপ বা প্ল্যাটফর্ম থেকে ঋণ নেওয়ার বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ...
আকাশের সর্বোচ্চ উচ্চতা থেকে এক রোমাঞ্চকর রেকর্ড গড়েছেন রাশিয়ার তারকা স্কাইডাইভার সের্গেই বোইতসভ। স্ট্র্যাটোস্ফিয়ারে ১১ হাজার ৫৫১ মিটার উচ্চতায় থাকা হট এয়ার বেলুন থেকে লাফ দিয়ে বিশ্ব রেকর্ড...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সোনালী স্বপ্ন বুকে নিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন মো. ইউসুফ রাজু (৪৪)। তবে তার সেই স্বপ্ন মিশে গেছে নিউইয়র্কের রাজপথে। যুক্তরাষ্ট্র থেকে জীবিত ফিরতে না পারলেও আগামী রোববার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর