কসমেটিকস ও খেলনার দাম বেড়েছে ৮০ শতাংশ

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০৩:৪২ পিএম

ডলারের দাম বৃদ্ধির সুযোগে কসমেটিকস থেকে শুরু করে খেলনা ও বেবি আইটেম, স্পোর্টস ও ইলেকট্রনিক পণ্যের দাম বাড়ানো হয়েছে ৮০ শতাংশ পর্যন্ত। চকবাজারের বারোয়ারি পণ্যের বাজারে চলছে এমনই নৈরাজ্য।

আমদানিকারকদের দাবি, এলসি জটিলতার সাথে কাস্টমসের হয়রানিও বেড়েছে। যা বাজারে প্রভাব ফেলেছে।

পুরান ঢাকার চকবাজার, চারশ’ বছরের পুরনো এই ব্যবসা কেন্দ্রটি এখনও দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার। ‘সুই-সুতা’ থেকে শুরু করে সাজসজ্জা কিংবা গৃহসজ্জা- হাজারো পণ্য সারাদেশের যায় এখান থেকেই।

কসমেটিক, বেবি আইটেমস, খেলনা, ইলেকট্রিক পণ্য বা স্পোর্টস আইটেমস কী নেই এখানে। আমদানিকৃত পণ্য মজুতকারী আর পাইকারদের হাত বদলে পৌঁছে যায় সারাদেশের শহর ও গ্রাম-গঞ্জে।

এলসি জটিলতায় এই বাজারেও এখন আমদানি সংকটের প্রভাব পড়েছে।

চকবাজারের ব্যবসায়ীরা বললেন, এক বছর আগে ৮৫-৮৬ টাকা ডলার রেটে পণ্য আমদানি করে দেশের বাজারে তা ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি করতেন তারা। তবে, এই হিসেব ঠিক থাকলে এখন ডলারের অফিসিয়াল রেট ১১৩ থেকে ১১৪ টাকায় আমদানি পণ্য বিক্রি হওয়ার কথা ১২০ থেকে ১৩০ টাকায়। কিন্তু তা বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়।

কয়েকজন ব্যবসায়ী দাবি করেন, তাদের কেনা বেশি পড়ায় বাধ্য হয়েই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

এলসি জটিলতার সাথে সাথে বন্দরে পণ্য খালাসে কাস্টমসের হয়রানিও অনেক বেড়েছে বলে জানালেন চকের ব্যবসায়ীরা।

এদিকে হরতাল-অবরোধে গত মাসের ২৮ তারিখ থেকে ক্রেতার খরা যাচ্ছে চকবাজারে। বিক্রি নেমেছে আরও তলানিতে।

বিক্রেতারা বলছেন, অবরোধে কিছু মানুষ ঢাকার বাইরে থেকে আসতে পারছে না। আগে যাদের দিনে গড়ে ৪০-৫০ হাজার টাকা বিক্রি হতো- এখন তারা গড়ে চার-পাঁচ হাজারেরও কম বিক্রি করতে পারছেন।

বাংলাদেশ দোকান মালিক সমিতির হিসেবে পুরাণ ঢাকার সব পাইকারি বাজারে প্রতিদিনের মোট বেচাকেনা হাজার কোটি টাকার বেশি। এর মধ্যে চকবাজারেই লেনদেন হয় এককভাবে সবচেয়ে বেশি।

 

একাত্তর/আরএ
দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা সয়াবিন তেল ও পামওয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
দেশের বাজারে আবার স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে দুই লাখ ৮৬ হাজার টাকা দাঁড়িয়েছে। এর মাধ্যমে...
স্বর্ণ, সোনা, বাজুস, দাম বৃদ্ধি, বাড়লো, এক ভরি সোনার দাম কত
দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে আট হাজার ৩৩৯ টাকা। এতে এক ভরি স্বর্ণের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর