আয়কর রিটার্ন জমার সময় বাড়লো দুই মাস

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৫:১০ পিএম

ভোট সামনে রেখে আয়কর রিটার্ন জমা দেয়ার সময় দুই মাস বাড়ানো হয়েছে। বুধবার এ বিষয়ে অফিস আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।

রিটার্ন দেওয়ার সময় শেষ হওয়ার কথা বৃহস্পতিবার। এর একদিন আগেই এনবিআরের আদেশ জারি করা হলো।

আদেশে বলা হয়েছে, ব্যক্তিশ্রেণির এবং কোম্পানি ব্যতীত অন্যান্য করদাতাদের বার্ষিক আয়কর রিটার্ন জমা দেয়ার শেষ সময় আগামী ৩০ নভেম্বর থেকে দুই মাস বাড়িয়ে ২০২৪ সালের ৩১ জানুয়ারি করা হয়েছে।

আর কোম্পানি করদাতাদের জন্য রিটার্ন জমা দেয়ার সময় ১৫ থেকে বাড়িয়ে ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

দ্বাদশ সংসদ নির্বাচন কাছাকাছি চলে আসায় ব্যবসায়ীদের পক্ষ থেকে রিটার্ন জমার সময় বাড়ানো দাবি জানানো হচ্ছিল।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ভোট হবে আগামী ৭ জানুয়ারি। রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমার শেষ তারিখ ৩০ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।

এই অবস্থার মধ্যে গত সপ্তাহে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পক্ষ থেকে রিটার্ন জমার সময় একমাস বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করার আবেদন করা হয়।

আয়কর আইন অনুযায়ী, ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দেয়ার বাধ্যবাধকতা  রয়েছে।

দেশে কর শনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) সংখ্যা ৯৩ লাখ ৪৬ হাজার ৮৬৯। তবে রিটার্ন জমা পড়ে এক তৃতীয়াংশেরও কম।  

২০২২-২৩ অর্থবছরে ব্যক্তি শ্রেণির আয়কর রিটার্ন জমা দিয়েছেন ২৮ লাখ ৫১ হাজার করদাতা। আর চলতি ২০২৩–২৪ অর্থবছরে এনবিআর ৪০ লাখ রিটার্ন জমার লক্ষ্য নির্ধারণ করেছে।

আরবি 
চট্টগ্রাম কাস্টমস হাউস চলতি আগস্ট মাসে নিলামযোগ্য ৪৪২টি কনটেইনার পণ্য ই-অকশন পদ্ধতিতে বিক্রির উদ্যোগ নিয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক প্রধান কার্যালয়ে বাংলাদেশ-সংশ্লিষ্ট 'কনস্টিটিউয়েন্সি'-এর ‘বিকল্প নির্বাহী...
বিদ্যুৎ-জ্বালানি খাতের প্রভাবশালী ব্যবসায়িক গ্রুপ সামিটের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানসহ ৭ পরিচালকের নামে ফৌজদারি মামলা করতে যাচ্ছে এনবিআর। গ্রুপটির বিপুল পরিমাণ কর ফাঁকির টাকা আদায়ে এমন কড়া পদক্ষেপ
আগামী অর্থবছর থেকে সারা বছর আয়কর রিটার্ন দাখিলের সুযোগ পাচ্ছেন করদাতারা। তবে নির্ধারিত সময়ের আগে রিটার্ন দাখিল করলে কর ছাড়ের সুবিধা পাবেন, আর দেরিতে রিটার্ন দিলে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হবে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর