রিহ্যাবে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৬:৪২ পিএম

দেশের আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিহ্যাবে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আর প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন উপসচিব জান্নাতুল ফেরদৌস।

উচ্চ আদালতের নির্দেশ মেনে এ নিয়োগ দেয়া হয়েছে বুধবার বাণিজ্য মন্ত্রণায়ের এক অফিস আদেশে জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর দৈনন্দিন কাজ পরিচালনাসহ কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যেই প্রশাসক নিয়োগ করা হলো।

প্রশাসককে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন করে কমিটি গঠনের আদেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

ভোট ছাড়াই ২০১৪ সাল থেকে রিহ্যাবের সভাপতির পদে রয়েছে আলমগীর শামসুল আলামীন কাজল। আর এ নিয়েই রিহ্যাবে দ্বন্দ্ব শুরু।

সর্বশেষ রিহ্যাব সদস্য ও সাবেক সংসদ সদস্য লায়ন এমএ আউয়ালের উচ্চ আদালতে রিট করেন।

বিচারপতি এনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এক আদেশে রিহ্যাবের বর্তমান মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙ্গে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দিতে প্রশাসক নিয়োগের জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে আদেশ দেন। 

আরবি 
এস আলমের মালিকায় থাকা আভিভা ফাইন্যান্স লিমিটেডের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ পদে নিয়োগ পেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের পরিচালক...
পাইকারি ও খুচরা বাজারে পণ্যের দামের অগ্রহণযোগ্য ব্যবধানের কারণ অনুসন্ধানে ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রমজানে দাম সহনীয় রাখতে খেজুরের আমদানি শুল্ক কমাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
সয়াবিন তেলের দাম বেড়েছে। প্রতি লিটারে ১৪ টাকা বাড়ায় এখন থেকে বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৮৯ টাকায়। যা এতদিন ছিলো ১৭৫ টাকা।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর