আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৮:১২ পিএম

এস আলমের মালিকায় থাকা আভিভা ফাইন্যান্স লিমিটেডের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ পদে নিয়োগ পেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের পরিচালক হাসান তারেক খাঁন।

রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বরাবর চিঠি পাঠিয়ে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব সাময়িকভাবে পালনের জন্য বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগে কর্মরত পরিচালক হাসান তারেক খাঁনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের সুবিধার্থে তিনি আগামী ২৭ এপ্রিল কর্মদিবস শেষে তার বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন।

এর আগে, অন্তবর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটির বোর্ড পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। ওই সময় সনদপ্রাপ্ত হিসাববিদ মো. সদরুল হুদাকে চেয়ারম্যান করে ৫ সদস্যের বোর্ড গঠন করা হয়েছিল। অন্য ৪ পরিচালক হলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. গোলাম মোস্তফা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান এইচ এম মোশারফ হোসেন, অগ্রণী ব্যাংকের সাবেক ডিএমডি মো. রফিকুল ইসলাম ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সাবেক ডিএমডি আবু তাহের মোহাম্মদ আহমেদুর রহমান।

এছাড়া বহুল আলোচিত প্রশান্ত কুমার (পিকে) হালদার ছিলেন রিলায়েন্স ফাইন্যান্সের এমডি আর চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম। পিকে হালদারের মেয়াদে প্রতিষ্ঠানটি একরকম লুট হয়ে যায়। ফলে খেলাপি ঋণ বেড়ে দাঁড়ায় ৮০ শতাংশের ওপরে। পিকে হালদার পালিয়ে গেলে প্রতিষ্ঠানটি নাম পরিবর্তন করে রাখা হয় আভিভা ফাইন্যান্স। তবে এটি ঘুরে দাঁড়াতে পারেনি।

একাত্তর/এনকে
খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম ত্বরান্বিত করা এবং আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার সংখ্যা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন-এডিআর) কার্যক্রম পরিচালনার জন্য মধ্যস্থতাকারী...
দেশে এজেন্ট ব্যাংকিংয়ের পরিধি বৃদ্ধির পাশাপাশি গ্রাহক, আমানত ও ঋণ বিতরণেও প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
বাংলাদেশে অ্যামপ্লয়মেন্ট ভিসায় কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ নিশ্চিত করতে হালনাগাদ ওয়ার্ক পারমিটধারী বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ডিজিটাল লেনদেনের ব্যয় কমানো এবং দেশকে নগদ লেনদেননির্ভর অর্থনীতি থেকে বের করে আনতে বাংলা কিউআর লেনদেনে আন্তঃবিনিময় পুনর্ভরণ মাশুল (আইআরএফ) শূন্য শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর