বাংলাদেশের রিজার্ভে যোগ হলো ১০৮৯ মিলিয়ন ডলার

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ১২:২৬ এএম

৫২তম বিজয় দিবসের প্রথম প্রহরেই সুখবর পেলো বাংলাদেশ। দেশের রিজার্ভে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৬৮৯.৮৩ মিলিয়ন ডলার যোগ হয়েছে। এছাড়া শুক্রবার রিজার্ভে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৪০০ মিলিয়ন ডলারও যোগ হয়েছে। এতে করে রিজার্ভ বেড়ে ২০ বিলিয়ন ডলার ছাড়াবে।

শুক্রবার রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত বুধবার দিন শেষে রিজার্ভ ছিল ১৯ দশমিক ১৭ বিলিয়ন ডলার। যদিও আইএমএফ ও এডিবির ঋণের টাকা যোগ হওয়ার পর রিজার্ভ কতো তা দুই একদিন পরে জানা যাবে। 

এর আগে বুধবার কেন্দ্রীয় ব্যাংকটির মুখপাত্র মেজবাউল হক জানান, বাংলাদেশের জন্য অনুমোদিত ঋণের দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এই দফার কিস্তির পরিমাণ ৬৮ কোটি ৯০ লাখ ডলার। সব ঠিক থাকলে আগামী শুক্রবারের (১৫ ডিসেম্বর) মধ্যে ওই অর্থ পাবে বাংলাদেশ।  

তিনি আরও জানান, একই সঙ্গে চলতি মাসের মধ্যে এডিবির ৪০০ মিলিয়নসহ অন্য সংস্থার প্রতিশ্রুত ঋণ সহায়তা মিলিয়ে মোট এক দশমিক ৩১ বিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ।

তার আগে মঙ্গলবার অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল জানান, ওয়াশিংটনে আইএমএফের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংস্থাটির নির্বাহী পর্ষদের বৈঠকের পরে ঋণের ব্যাপারে সিদ্ধান্ত হয়। 

একাত্তর/এসি
খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম ত্বরান্বিত করা এবং আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার সংখ্যা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন-এডিআর) কার্যক্রম পরিচালনার জন্য মধ্যস্থতাকারী...
দেশে এজেন্ট ব্যাংকিংয়ের পরিধি বৃদ্ধির পাশাপাশি গ্রাহক, আমানত ও ঋণ বিতরণেও প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
বাংলাদেশে অ্যামপ্লয়মেন্ট ভিসায় কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ নিশ্চিত করতে হালনাগাদ ওয়ার্ক পারমিটধারী বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ডিজিটাল লেনদেনের ব্যয় কমানো এবং দেশকে নগদ লেনদেননির্ভর অর্থনীতি থেকে বের করে আনতে বাংলা কিউআর লেনদেনে আন্তঃবিনিময় পুনর্ভরণ মাশুল (আইআরএফ) শূন্য শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর