বছর শেষে সোনালী ব্যাংকের মুনাফা ৩৭২৭ কোটি টাকা

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১০:৪০ এএম

২০২৩ সাল শেষে রেকর্ড তিন হাজার ৭২৭ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে সোনালী ব্যাংক। ২০২২ সাল শেষে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল দুই হাজার ৩৮২ কোটি টাকা।  ব্যাংকটির আমানত ও ঋণের আনুপাতিক হার এ বছর ৬৭ শতাংশ, যা গত বছরের চেয়ে ৮ শতাংশ বেশি। ব্যাংকটিতে বর্তমানে মোট ঋণের পরিমাণ এক লাখ ৮০৯ কোটি টাকা। যা গত বছরের তুলনায় ১৬ হাজার ১৬৬ কোটি টাকা বেশি। 

সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম এসব তথ্য জানান। 

তিনি বলেন, অন্য ব্যাংক যেখানে টিকে থাকার লড়াই করছে, সেখানে রাস্ট্রায়ত্ত এই ব্যাংকটি প্রায় সব সূচকে অভাবনীয় অগ্রগতি হয়েছে।  

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পারফমিং লোন বৃদ্ধি পাওয়ায় ব্যাংকের মুনাফা বাড়ছে। প্রফিট বাড়ায় অচিরেই আমাদের মূলধন ঘাটতি শূন্যে নেমে আসবে।

তিনি জানান, বর্তমানে ব্যাংকটিতে মোট ডিপোজিট রয়েছে এক লাখ ৫০ হাজার হাজার কোটি টাকা, যা গত বছরের চেয়ে আট হাজার ৫০০ কোটি টাকা বেশি। বর্তমানে দেশের সবচেয়ে বেশি ডিপোজিট এখন সোনালী ব্যাংকে। 

তিনি মনে করেন, এই বিপুল ডিপোজিটকে ব্যবহার করতে পারলে আগামী বছরই পাঁচ হাজার কোটি টাকা পরিচালন মুনাফা করাসহ  সূচকে ব্যাংকটি ভালো করবে। 

তিনি জানান, ২০২২ সাল থেকে ব্যাংকের নেট ইন্টারেস্ট মার্জিন পজিটিভ হয়েছে এবং সে ধারা অব্যাহত আছে। ২০২৩ সাল শেষে নেট ইন্টারেস্ট মার্জিন  ইন্টারেস্ট ২৯৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮২৬ কোটি টাকায় উন্নীত হয়েছে।

আফজাল করিম বলেন, সোনলী ব্যাংক বর্তমানে একটি সম্পূর্ণ ডিজিটালাইজড ব্যাংক। এখন আমরা স্মার্ট ব্যাকিং সেবা দিতে বিভিন্ন ধরনের প্রযুক্তি নির্ভর সেবা চালু করছি। সোনাল ই-ওয়ালেট অ্যাপসের মাধ্যমে ঘরে বসেই গ্রাহক লেনদেনসহ অন্য সেবা গ্রহণ করতে পারছেন। সোনালী ই-সেবা সোনালী ব্যাংক প্রথম সরকারি ব্যাংক হিসাবে ২৪/৭ কল সেন্টার এবং বিদেশ খেকে রেমিট্যান্স আনার জন্য অ্যাপস চালু করেছে। পেপারলেস ব্যাংকিং কার্যক্রমে চালু করেছে চেকবিহীন কিউআরকোড দিয়ে টাকা উত্তোলন সেবা। নিত্যনতুন ডিজিটাল সেবার চালুর মাধ্যমে ব্যাংকের কাজে গতিশীলতা ও গ্রাহকের আস্থা বৃদ্ধি পেয়েছে। 

সোনালী ব্যাংকের দেশের অভ্যন্তরে মোট এক হাজার ২৩০টি শাখা রয়েছে। এছাড়া দেশের বাইরে ভারতের কলকাতা ও শিলিগুড়িতে দুটি শাখা রয়েছে। এছাড়া লোকসানী শাখার সংখ্যা ১৭টি থেকে কমে আটে নেমে এসেছে। আশা করা যায় এবছর শেষে লোকসানী শাখার সংখ্যা শূন্যে নেমে আসবে।

এসময় অন্যদের মধ্যে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দসহ, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারবৃন্দ উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
গত বছরের ধারাবাহিকতায় চলতি বছরের শুরুতেও শক্তিশালী আর্থিক অবস্থান ধরে রেখেছে রবি আজিয়াটা পিএলসি। ২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৯.২% মার্জিনসহ ২৩২.৩ কোটি টাকা কর-পরবর্তী মুনাফা...
সরকারি কর্মকর্তা–কর্মচারীদের সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) ও প্রদেয় ভবিষ্য তহবিলে (সিপিএফ) টাকা জমা রাখার বিপরীতে মুনাফা হার গত অর্থবছরের মতই ১১ থেকে ১৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে। 
বর্তমানে দেশে সঞ্চয়পত্র চালু আছে চার ধরনের। এর মধ্যে শুধু ‘পরিবার’ সঞ্চয়পত্রের মুনাফা দেওয়া হয় প্রতি মাস অন্তর। বাকি তিনটি সঞ্চয়পত্রের মুনাফা দেওয়া হয় প্রতি তিন মাস অন্তর।তিন মাস অন্তর যেসব...
ডিমের বাজারে অস্থিরতার সুযোগে প্রতি পিস ডিমে তিন টাকা ১৫ পয়সা লাভ করেছে দেশের অন্যতম বড় কৃষি শিল্প প্রতিষ্ঠান- কাজী ফার্মস গ্রুপ। প্রতিষ্ঠানটি দাবি করেছে, ডিলারদের মধ্যে নিলামে সর্বোচ্চ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর