হিলিতে আলু আমদানি শুরু হতে চলেছে, পাইকারিতে দাম সর্বোচ্চ ২৫ টাকা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৪ পিএম

ভরা মৌসুমে দাম নিয়ন্ত্রণ না হওয়ায় ভারত থেকে আলু আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। এরই পরিপ্রেক্ষিতে শনিবার দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থল বন্দর দিয়ে আলু আমদানি শুরু হতে চলেছে বলে জানিয়েছেন আমদানিকরকরা। আর আমদানির খবরেই এলাকায় আলুর দাম কমেছে কেজিতে পাঁচ থেকে ছয় টাকা।

শনিবার সকালে সরেজমিন, হিলি স্থল বন্দরে আমদানিকারকদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। 

ভরা মৌসুমেও আলুর দাম নিম্ন আয়ের  শ্রমজীবী মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আলুর বাজারের দামের নিয়ন্ত্রণ করতে না পারায় আমদানির সিদ্ধান্ত নিয়েছে। ভারত থেকে আমদানি করা আলু পাইকারি বাজারে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি করা হবে বলেও জানা গেছে।

হিলি স্থল বন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, বন্দর দিয়ে ৩২ হাজার মেট্রিক টন আলু আমদানি করা হবে। আমদানি করা আলু বাজারে ২০ থেকে ২৫ টাকায় বিক্রি করা হবে।

তিনি আরও জানান, সরকার ৫২ জন আমদানিকারকের মাধ্যমের আলু আমদানি করবে। 

এর আগে গত বছরের ৩০ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের আবেদনের প্রেক্ষিতে আলু আমদানির অনুমোদন দেয় সরকার।

একাত্তর/এএ/এসি
দেশের আন্তর্জাতিক বাণিজ্য আরও সহজ ও গতিশীল করতে আমদানির ক্ষেত্রে আগাম অর্থ পরিশোধের নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নির্ধারিত সীমার মধ্যে বিদেশি ব্যাংকের গ্যারান্টি ছাড়াই আমদানিকারকরা...
ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর পদ্মা অয়েল ডিপোতে আসা শুরু হয়েছে।
পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা ১০ দিন আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।
এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) খাতে কর কাঠামোয় পরিবর্তন এনেছে সরকার। উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে থাকা ভ্যাট ও অগ্রিম কর তুলে দিয়ে আমদানি পর্যায়ে এককভাবে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর