‘পাঁচ টাকার লেবু ১৫ টাকা হয় কীভাবে?’

আপডেট : ১০ মার্চ ২০২৪, ০৯:১৩ পিএম

বছর ঘুরে আবার দরজায় কড়া নাড়ছে মাহে রমজান। পবিত্র এই মাসে বিশ্বের শতকোটি ধর্মপ্রাণ মুসলিম রোজা পালন করেন। বাংলাদেশের মুসল্লিরাও এরিমধ্যে রমজানের প্রস্তুতি নিয়ে ফেলেছেন। সোমবারে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে পরের দিনটিই হবে প্রথম রোজা।

পবিত্র রমজান সিয়াম সাধনার মাস হলেও, এই সময়ে বাজার হয়ে পড়ে লাগামহীন। তাই মধ্যবিত্তের জন্য একটি উদ্বেগ আর শঙ্কার মাস এই রমজান। প্রতি বছরই দেখা যায় এই সময় নিত্যপণ্যে থেকে করে সাহরি ও ইফতারের জন্য অপরিহার্য হয়ে উঠা ফলমূল, খাবার ও প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তেই থাকে।

তবে এবার বেশ আগ থেকেই সতর্ক সরকার। রমজানে যাতে বাজার স্থিতিশীল থাকে সেজন্য নানা ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। বাণিজ্য প্রতিমন্ত্রী আশ্বস্ত করেছেন, পুলিশ ও ভোক্তা অধিকারের অভিযানে বাজার স্থিতিশীল থাকবে না। তাই বাজার কমিটির ওপরই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দায়িত্ব দিতে চান তিনি।

রোববার রাজধানীর মোহাম্মদপুরে টাউন হল বাজারে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এ সময় ব্যবসায়ীরাও জানান, মধ্যস্বত্বভোগী, মিল মালিক ও পাইকারি পর্যায়ে দাম নিয়ন্ত্রণ করা গেলে খুচরা বাজার স্থিতিশীল থাকবে। বাজারে অভিযান না করে বাজার কমিটিকেই দায়িত্ব দেয়ার প্রস্তাব দেন ব্যবসায়ীরা।

এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, উৎপাদনস্থলের ৫ টাকার লেবু কীভাবে ঢাকায় ১৫ টাকা হয়, তা বোধগম্য নয়। নানা হাত বদলে নিত্যপণ্যের দাম বেড়েছে। এসব নিয়ে মন্ত্রণালয় কাজ শুরু করেছে। তবে রাতারাতি নয়, কয়েক মাসের মধ্যেই বাজার নিয়ন্ত্রণে আসবে।

রোববার রাত থেকে কারওয়ান বাজারসহ রাজধানীর বেশিরভাগ বাজারে তদারকির জন্য বিশেষ টিম নামবে একথা জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা দাম বাড়লেও কোনো পণ্যের সংকট নেই। পেঁয়াজের সরবরাহ বৃদ্ধির জন্য সরকার কাজ করছে।

তিনি জানান, আগামী দুই এক দিনের মধ্যে ভারত থেকে পেঁয়াজ আসবে। পর্যাপ্ত পরিমাণে পণ্য মজুত আছে। কোনো ঘাটতি নেই। চালের বাজারের অস্থিরতা কমেছে। তেলের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। রমজান উপলক্ষে বাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ টিম থাকবে। মাংসের দামও ঠিক করে দেয়া হয়েছে।

মন্ত্রিসভার অনুমোদন নিয়ে অত্যাবশ্যকীয় পণ্যের একটি পূর্ণাঙ্গ তালিকা করে আগামীতে পণ্যের দাম বেঁধে দেয়া হবে বলে জানান আহসানুল ইসলাম টিটু। সম্প্রতি আরব আমিরাত ঘুরে আসার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, দেশটিতে ১৮টি অত্যাবশ্যকীয় পণ্যের রাষ্ট্রীয় সার্কুলার দিয়ে দিয়েছে, এই পণ্যগুলোর দাম কেউ এ মাসে (রমজান) বাড়াতে পারবে না। আমরা এবার হয়ত পারিনি। আগামী বছর থেকে হবে।

এর আগে সচিবালয়ে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বাজার সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করছেন, কিন্তু বাজারে সেভাবে প্রভাব পড়ছে না- এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পরপরই যারা রোজার অত্যাবশ্যকীয় পণ্য আমদানি ও উৎপাদন করেন তাদের সঙ্গে বসেছি। আমদানি এবং উৎপাদন পর্যাপ্ত পরিমাণে আছে, এটা আমরা নিশ্চিত হয়েছি।

 

এআরএস
পবিত্র রমজান মাস উপলক্ষে সাধারণ মানুষের নাগালে প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে সুলভ মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)।
পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সকল তফশিলি ব্যাংকের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, রমজান মাসে ব্যাংকিং লেনদেন শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে এবং চলবে দুপুর...
রোজায় জিনিসপত্রের দাম বাড়বে না এবং বাজার স্থিতিশীল থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আসন্ন রমজানে কিছু কিছু পণ্যের দাম কমবে জানিয়ে উপদেষ্টা বলেন, গতবছরের চেয়ে এবার নিত্যপণ্য...
আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ১০টি পণ্যের আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার সময় নগদ মার্জিন ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর