রোজায় জিনিসপত্রের দাম বাড়বে না: বাণিজ্য উপদেষ্টা

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৬:১১ পিএম

রোজায় জিনিসপত্রের দাম বাড়বে না এবং বাজার স্থিতিশীল থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আসন্ন রমজানে কিছু কিছু পণ্যের দাম কমবে জানিয়ে উপদেষ্টা বলেন, গতবছরের চেয়ে এবার নিত্যপণ্য ৪০ শতাংশ বেশি আমদানি হয়েছে, তাই এবার দামটা মানুষের নাগালের মধ্যে থাকবে।

উপদেষ্টা বলেন, বাজারে পাঁচ লাখ টন রাইস ব্র্যান ওয়েল (খাদ্যপণ্য) ছাড়া হয়েছে। ফলে ভোজ্যতেলের বাজারও স্থিতিশীল রয়েছে। এছাড়া যোগান পরিস্থিতি স্বাভাবিক আছে, এ পরিস্থিতি অব্যাহত থাকলে আসছে রোজায় পণ্যের দাম আরও কমবে।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে রমজানে খাদ্য পণ্য ও টাক্সফোর্সের সভায় তিনি এই মন্তব্য করেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ব্যবসায়ীরা আশ্বস্ত করেছেন নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক আছে। আসছে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে। দাম বাড়বে না বরং কিছু কিছু পণ্যের দাম আরও কমবে।

এসময় পদ্মাসেতু, কর্ণফুলী টানলে ও পায়রাবন্দরকে অযাচিত প্রকল্প মন্তব্য করে তিনি বলেন, এগুলোতে বিনিয়োগের তুলনায় লাভ কম। এগুলোর জন্য আইএমএফের কাছ থেকে বড় ঋণ নিতে হয়েছে, এসবের প্রভাব পড়ছে নিত্যপণ্যের বাজারে বা দামে।

আওয়ামী লীগ সরকারের লুটপাটের কারণেই অন্তর্বর্তী সরকারকে বেশি ঋণ নিতে হয়েছে উল্লেখ করে তিনি জানান, আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার ১১ মাসে সবচেয়ে বেশি তিন লাখ ২৮,২৪৯ কোটি টাকা ঋণ নিয়েছে।

এ অবস্থায় মন্ত্রীদের জন্য ৯ হাজার বর্গফুটের সুইমিংপুল সম্বলিত ফ্ল্যাট কীভাবে নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার, এমন প্রশ্ন এড়িয়ে যান বাণিজ্যিক উপদেষ্টা। বলেন, সেটা আমি জানি না।

একাত্তর/এসি
ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া ইস্যুকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
ডিউটি ও কোটা ফি’র সুবিধা গার্মেন্টসশিল্প ছাড়া কোনো শিল্পে কাজে লাগানো সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন বাণিজ্যে উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বাণিজ্য উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের মধ্যে ছয় বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি রয়েছে। অগ্রগতি এখন পর্যন্ত সন্তোষজনক। আশা করছি, যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করার ফলে আরও কিছু সুবিধা পাওয়া যায় কিনা, তা...
সঠিক রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে পাঁচ বছরেই বাংলাদেশকে স্বর্ণের খনিতে রূপান্তর করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর