ইস্পাত শিল্প ক্রান্তিকালে, দাবি উৎপাদকদের 

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০৩:০৯ পিএম

মার্কিন ডলার, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে দেশের ইস্পাত শিল্প ক্রান্তিকাল অতিক্রম করছে বলে দাবি করেছে এই খাতের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার রাজধানীতে এক সাবাদিক সম্মেলনে এ দাবি করেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ডলারের মূল্য বৃদ্ধির কারণে স্টিল উৎপাদনে খরচ বেড়েছে ৬৫ শতাংশ। আর গ্যাসের দাম বৃদ্ধির ফলে প্রতি টনে তিন হাজার টাকা দাম বেড়েছে।

আবার বিদ্যুতের দাম বৃদ্ধিও স্টিল খাতে বিরূপ প্রভাব ফেলছে বরেও মন্তব্য করেন জাহাঙ্গীর। বলেন, এমন অবস্থায় ক্রেতা কমে এই খাতের শিল্পগুলো রুগ্ণ হয়ে বন্ধের উপক্রম দিয়েছে।

তিনি জানান, স্টিল খাতে বিনিয়োগ প্রায় ৭৫ হাজার কোটি টাকা এবং বাৎসরিক টার্নওভার ৭০ হাজার কোটি টাকা।

সাংবাদিক সম্মেলনে সংগঠনের অন্য নেতারা বলেন, স্টিল খাত রক্ষায় সরকারের সমন্বিত নীতি প্রয়োজন।

আর এই খাত অস্তিত্ব সঙ্কটে পড়লে দেশের আবাসনসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প হুমকিতে পড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তারা।

আরবি
দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ছেই। প্রায় প্রতিদিন গড়ছে নতুন রেকর্ড। আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি, ডলার-সংকট ও আমদানির জটিলতা প্রভাব ফেলছে স্থানীয় বাজারে।
চারটি নতুন এলএমজি কার্গো আনা হয়েছে এবং সরবরাহ শুরু হয়ে গেছে জানিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, শনিবার (৩১ মে) থেকে তৈরি পোশাক কারখানাগুলোতে কোনো...
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং করোনার ভয়াবহ ছোবলে বিশ্ব স্থবির হয়ে যাওয়ার কারণে বাংলাদেশে যে অর্থনৈতিক সঙ্কটের কালমেঘ ছেয়ে গিয়েছিল সেই মেঘ ক্রমশ কাটতে শুরু করেছে। 
রেমিটেন্স আয় ও রফতানি বৃদ্ধির কারণে ডলার সংকট অনেকটা কেটে গেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী এএইচ মাহমুদ আলী।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর