দুই জটিলতায় রপ্তানি কম ভুটানে

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০১:৫৪ পিএম

প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এবং পর্যটন নির্ভর প্রতিবেশী দেশ ভুটানে, শিল্পায়ন তুলনামূলক কম। চাহিদার বেশিরভাগ পণ্যের জোগান হয় আমদানি থেকে। তবুও সম্ভাবনাময় বাজারটি থেকে বাংলাদেশের আমদানি বেশি, রপ্তানি কম।

ব্যবসায়ীরা বলছেন, ভুটানে পণ্য রপ্তানি করতে হয় ভারত হয়ে, যা একটি বড় সমস্যা। সেই সাথে আছে পণ্যের নিবন্ধন ও ভিসা জটিলতা।

হিমালয়ের পাদদেশে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি ভুটান। প্রাকৃতিক সম্পদেও পরিপূর্ণ এই দেশ। তবে ছোট এই দেশটিতে জনসংখ্যা খুবই কম। এর অর্থনীতি অনেকটাই নির্ভরশীল ফল উৎপাদন ও রপ্তানি আর পর্যটন শিল্পের ওপর।

সার্কভুক্ত দেশ ভুটানে বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া পণ্যের সিংহভাগই প্রসাধনী এবং জুস বিস্কুট, স্ন্যাক্স ও কনফেকশনারি পণ্য। রপ্তানিকারকরা বলছেন ভুটানে বাংলাদেশি পণ্যের চাহিদা অনেক তবে বিজনেস ভিসার জটিলতা ও পণ্য নিবন্ধনসহ অনেক বাধাও বিদ্যমান।

প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা জানান, ভুটানে খাদ্যপণ্য রপ্তানি করতে হলে প্রতিটা পণ্য আগে রেজিস্ট্রেশন করতে হয়। যা অনেক সময় সাপেক্ষ।

ভুটানে গেলো অর্থবছরে বাংলাদেশ রপ্তানি করে আয় ২ কোটি ২০ লাখ ডলারের পণ্য। বিপরীতে আমদানি হয় ৩ কোটি ৭০ লাখ ডলারের পণ্য। অর্থাৎ বাংলাদেশে দিকে বাণিজ্য ঘাটতি ১ কোটি ৫০ লাখ ডলার।

আমদানি-রপ্তানি কার্গো সেবাদানকারী নভো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাফিজুর রহমান বলছেন, ভারতে ট্রানজিট হয়ে ভুটানে বাংলাদেশ থেকে ইলেকট্রনিক্স ও ভারী পণ্য পরিবহনে এখনো অনেক বাধার স্বীকার হতে হয়।

তিনি বলেন, বড় বড় জিনিস আনার ট্রানজিট ভারত দেয় না। আমরা তা নিয়েও ভোগান্তিতে পড়ি।

সার্ক চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোহাম্মদ জসিম উদ্দিন বলছেন, ইইউ ও আসিয়ানসহ বিভিন্ন আঞ্চলিক জোটের অন্তর্বাণিজ্যের তুলনায় সার্কের অন্তর্বাণিজ্য অনেক খুবই দুর্বল। বাংলাদেশ-ভুটানের বাণিজ্য এরই আরেকটি উদাহরণ মাত্র।

তবে তার মতে যোগাযোগ ও ট্রানজিট আরো সহজ হলে ভারতের অবকাঠামো ব্যবহার করে ভুটান থেকে স্বল্পমূল্যে বিদ্যুৎ আমদানি এবং বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিসহ বাণিজ্য আরও অনেক বাড়ানো সম্ভব।

একাত্তর/আরএ
দেশের আন্তর্জাতিক বাণিজ্য আরও সহজ ও গতিশীল করতে আমদানির ক্ষেত্রে আগাম অর্থ পরিশোধের নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নির্ধারিত সীমার মধ্যে বিদেশি ব্যাংকের গ্যারান্টি ছাড়াই আমদানিকারকরা...
ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর পদ্মা অয়েল ডিপোতে আসা শুরু হয়েছে।
এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) খাতে কর কাঠামোয় পরিবর্তন এনেছে সরকার। উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে থাকা ভ্যাট ও অগ্রিম কর তুলে দিয়ে আমদানি পর্যায়ে এককভাবে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত...
কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই বিনিয়োগ যাচ্ছে ভারতে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ৫ আগস্টের পর দেড় বছরে ভারতে অনুমোদনহীন বিনিয়োগ হয়েছে প্রায় ১৩০০ কোটি টাকা।
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর