চোরাই পথে আসছে ভারতীয় চিনি, বিক্রি দেশি মোড়কে!

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৫:৩৬ পিএম

চোরাই পথে দেশে আসা ভারতীয় চিনি ঠেকাতে সরকারের হস্তক্ষেপ চাইলো বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির দাবি, চোরাই পথে আসা নিম্নমানের এই চিনি, বাজারে চাহিদার প্রায় ২৫ শতাংশই দখল করেছে। এতে সরকার বছরে প্রায় তিন হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। অন্যদিকে নিম্নমানের চিনি কিনে প্রতারিত আর নানা রোগে আক্রান্ত হচ্ছেন ক্রেতারা। 

রাজধানীর মৌলভীবাজার থেকেই দেশের মোট চাহিদার প্রায় ৩০ শতাংশ চিনি সরবরাহ হয়। চিনি শোধনাগার ও মিল থেকে চিনি এখানে আসে তারপর যায় বিভিন্ন জেলায়।

মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি বলছে চোরাই পথে আনা চিনি কিছু অসাধু লোক দেশীয় ব্র্যান্ডের মোড়কেই বিক্রি করছে, ফলে মৌলভীবাজারে দেশীয় চিনির বিক্রি কমেছে অন্তত ৫০ শতাংশ। 

বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবুল হাসেম বলেন, সিলেট তামাবিল, নেত্রকোণা, কুমিল্লার আখাউড়া বেল্ট দিয়ে প্রবেশ করে। আমাদের দেশীয় মিলের বস্তা বদলিয়ে বাজারজাত করা হচ্ছে। যার জন্য সাধারণ ভোক্তারা বুঝতে পারছেন না কোনটা ভারতীয় চিনি আর কোনটা আমাদের চিনি।  

এমন অবস্থায় মানহীন ভারতীয় চোরাই চিনির আগ্রাসন ঠেকাতে সরকারের হস্তক্ষেপ চেয়ে গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়েছে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন।সংগঠনটির দাবি দেশীয় মিলগুলোতেই চাহিদার দ্বিগুণ চিনি উৎপাদন স্বক্ষমতা আছে।। 

সিটি গ্রুপের উপদেষ্টা অমিতাভ চক্রবর্তী বলেন, আমরা যখন কাঁচামাল আনি তখন মান নিয়ন্ত্রণের একটা ব্যবস্থা আছে। একটা সিস্টেমের মাধ্যমে আমরা বাজারজাত করি। ভারতীয় চিনিটা যখন অবৈধভাবে আসে সাধারণভাবে এটার মান নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। আমাদের বাৎসরিক একটা চাহিদা আছে, সেভাবে আমরা বিনিয়োগ করি। ধীরে ধীরে মিলগুলো রুগ্ন হয়ে যাচ্ছে।  

দেশীর চিনির বর্তমান খুচরা বিক্রি মূল্য প্রতি কেজি ১৪০ টাকা। আমদানিতে সরকারকে বিভিন্ন পর্যায়ে পরিশোধের পর প্রতি কেজি চিনিতে শুল্ক ৪০ থেকে ৪২ টাকা। অন্যদিকে চোরাই পথে আসা চিনির শুল্ক নেই তাই দামও কম।জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক এই চেয়ারম্যান বলছেন সমস্যার সমাধান খুঁজতে যথাযথ কর্তৃপক্ষের কাছেই মিল মালিকদের দাবি জানাতে হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. আবদুল মজিদ বলেন, চোরাই পথে আসা চিনি ঠেকানোর দায়িত্ব যার তার কাছেই বলতে হবে।  

দেশে পাঁচটি বড় চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠানের দৈনিকই উৎপাদন ক্ষমতা ১৫ হাজার মেট্রিক টন চিনি। যা দেশের মোট চাহিদার দ্বিগুণেরও বেশি। 

আরবিএস
ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর পদ্মা অয়েল ডিপোতে আসা শুরু হয়েছে।
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার...
কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই বিনিয়োগ যাচ্ছে ভারতে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ৫ আগস্টের পর দেড় বছরে ভারতে অনুমোদনহীন বিনিয়োগ হয়েছে প্রায় ১৩০০ কোটি টাকা।
ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া ইস্যুকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর