নির্মাণসামগ্রীর উচ্চমূল্য নিয়ে আবাসন খাতে বিতর্ক

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৩:২৮ পিএম

আবাসন খাতের চাহিদায় দেশে রড-সিমেন্টের বাজার বেড়েছে, উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণতা এসেছে। 

আবাসন ব্যবসায়ীদের অভিযোগ বিশ্ববাজারের তুলনায় বাংলাদেশে নির্মাণসামগ্রীর দাম বেশি হওয়ায় নির্মাণ খরচও বেশি। অন্যদিকে উৎপাদকরা বলছেন ডলার ও জ্বালানির দামসহ উৎপাদন খরচের তুলনায় দেশের বাজারে রড-সিমেন্টের দাম অনেক কম। 

ভবন কিংবা অবকাঠামো নির্মানের অন্যতম অনুসঙ্গ স্টিল এবং সিমেন্ট। আমদানিকৃত কাঁচামালে মানসম্মত স্টিল এবং সিমেন্ট উৎপাদন এখন দেশেই হচ্ছে।

স্টিল এবং সিমেন্টের বড় গ্রাহক আবাসন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ আন্তর্জাতিক বাজারের যতটা না দাম বাড়ে, বিভিন্ন অযুহাতে স্টিল এবং সিমেন্ট উৎপাদকরা তার চেয়েও বেশী দাম বাড়ান। চড়া দামে উপকরণ কেনায় নির্মান খরচও বেড়ে যায়।

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব বলছে নির্মান সামগ্রীর উচ্চমূল্যসহ কিছু জটিলতায় তাদের সদস্যদের তৈরি ফ্ল্যাটের বিক্রি গেলো কয়েক বছরে ১২ থেকে ১৩ হাজার ইউনিটেই ঘুরপাক খাচ্ছে।

স্টিল উৎপাদকরা বলছেন ডলার ও জ্বালানীর দাম বৃদ্ধি, ব্যাংক ঋনে চড়া সুদ সহ বিভিন্ন কারণে তাদের উৎপাদন খরচ গেলো কয় বছরে ৬৫ শতাংশ বেড়েছে। অ্যাসোসিয়েশনের দাবী দেশ স্টিল ও সিমেন্টের উৎপাদন চাহিদারও বেশি। তাই ইচ্ছেমতো দাম বাড়ানোর সুযোগ নেই।

এআর
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার...
এলডব্লিউজি বা পরিবেশ সুরক্ষা কম্প্লায়েন্স সনদ না থাকায় বাংলাদেশের চামড়া রপ্তানি অনেকটাই চীন কেন্দ্রিক। ফলে ট্যানারি মালিকরা কোরবানির পশুর প্রায় সব চামড়া সংগ্রহ করলেও বিক্রিতে উপযুক্ত দাম পাচ্ছেন না। 
প্রতিবছরের মতো এবারও কোরবানির ঈদের সময় কাঁচা চামড়ার দাম নিয়ে অস্থিরতা অব্যাহত। সরকার নির্ধারিত দামের অর্ধেকেও বিক্রি হয়েছে অনেক চামড়া। বিপরীতে বাজারে চামড়াজাত পণ্যের দাম বরাবরের মতোই চড়া। 
আগামী বাজেটে আয়কর খাতে আসছে অর্ধশতাধিক পরিবর্তন। কিছু ক্ষেত্রে কর যেমন বাড়ছে, তেমনি কিছু ক্ষেত্রে কমানোও হচ্ছে। ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে তুলে দেয়া হচ্ছে পাঁচ শতাংশ করের স্ল্যাব। করদাতার...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর