হু হু করে ঢুকছে ভারতের অবৈধ চিনি, সংকটে দেশের উৎপাদকরা

আপডেট : ০২ মে ২০২৪, ০১:৫৫ পিএম

কোনোভাবেই বন্ধ হচ্ছে না ভারত থেকে অবৈধভাবে চিনি আসা। নিম্ন মানের ভারতীয় এই চিনি বিক্রি হচ্ছে দেশীয় ব্র্যান্ডের মোড়কে। ফলে দেশীয় চিনির বিক্রি নেমে এসেছে দিনে ৬ হাজার থেকে এক হাজার টনে। এ কারণে প্রতিদিন দেশীয় প্রতিষ্ঠানগুলোর ৭০ কোটি টাকার চিনি অবিক্রীত থেকে যাচ্ছে। আর সরকারও দিনে অন্তত ২০ কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

ভারতের শ্রী রেণুকা সুগার মিলের উৎপাদিত চিনি সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকে। শুধু শ্রী রেনুকা নয়, ভারতের অনেক মিলের অবৈধ চিনিতে বাংলাদেশের বাজার সয়লাব হওয়ার ভয়ঙ্কর প্রভাব এবার এনবিআর -এর তথ্যেই স্পষ্ট হয়ে উঠেছে।

চলতি বছরের চার মাসে দেশে অপরিশোধিত চিনি আমদানি প্রায় দুই লাখ টন কমে গেছে। অবস্থা এমনই যে বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো. আবুল হাসেম বলছেন, তার ৪০ বছরের ব্যবসার জীবনে দেশীয় চিনির বাজার কখনোই এমন দেখেননি।

সারাদেশেই নিন্মমানের ভারতীয় চিনি, বস্তা বদলে অবৈধভাবে মেঘনা গ্রুপের ফ্রেশ, সিটি গ্রুপের তীর ও আব্দুল মোনেমের ইগলু মার্কা লাগিয়ে বিক্রি করা হচ্ছে। এতে চরম সংকটে পড়েছে বেসরকারি খাতের চিনি পরিশোধন ও বাজারজাতকারী কোম্পানিগুলো।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ডিজিএম তসলিম শাহরিয়ার বলেন, মেঘনা গ্রুপের একটা ভালো ব্রান্ডভ্যালু আছে। এখানে আমাদের ব্যাগকে নকল করে ইন্ডিয়ান চিনি ভরে পুরো দেশে ছড়িয়ে দেয়া হচ্ছে, যা আমাদের ব্রান্ডের ক্ষতি করছে।

তিনি আরও বলেন, সাধারণ সময়ে মেঘনা গ্রুপের আড়াই থেকে তিন হাজার টন বিক্রি হয়। কিন্তু এখন তা কমে ৫০০ টনের ঘরে চলে এসেছে।

সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিত সাহা বলেন, হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে আমাদের দেশীয় রিফাইনারিগুলো চিনি উৎপাদন করতে পারছে না। আমদানি করছে।

এছাড়া ভারত থেকে যে চিনি আসছে, সেগুলোর মান নিয়ন্ত্রণের কেউ নেই।

তারা জানান, প্রতিদিন দেশীয় চিনি শিল্পে উৎপাদিত ৭০ কোটি টাকার চিনি অবিক্রীত থেকে যাচ্ছে। সরকারও দিনে কমপক্ষে ২০ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। অন্যদিকে ভারতীয় নিন্মমানের চিনি কিনে ভোক্তারা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।

সরকারি চারটি চিনিকলের এমডির দায়িত্ব পালন করে আসা সরকারি চিনিকলের সাবেক এমডি মোহাম্মদ মোজাম্মেল হক আশঙ্কা করছেন চোরাচালান যেভাবে এক সময় সরকারি চিনি কলগুলোকে রুগ্ন করেছে, এবার বেসরকারি শিল্পকেও ধ্বংস করবে। সংশ্লিষ্টদের প্রতি দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেয়ার তাগাদা তার।

১ জানুয়ারি থেকে ২৪ এপ্রিল পর্যন্ত অপরিশোধিত চিনি আমদানি গত বছর এই সময়ের তুলনায় ৩১ শতাংশ কমে যাওয়ার পর সরকারের টনক না নড়লে দেশের অর্থনীতিকে চরম মূল্য দিতে হবে বলেও মনে করেন মোজাম্মেল হক।

 

একাত্তর/আরএ
ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর পদ্মা অয়েল ডিপোতে আসা শুরু হয়েছে।
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত। যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে-কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০ হাজার...
কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই বিনিয়োগ যাচ্ছে ভারতে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ৫ আগস্টের পর দেড় বছরে ভারতে অনুমোদনহীন বিনিয়োগ হয়েছে প্রায় ১৩০০ কোটি টাকা।
ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া ইস্যুকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর