ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর সুপারিশ সিপিডির

আপডেট : ০৫ মে ২০২৪, ১১:৫৯ এএম

ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা করার সুপারিশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। যদিও ট্রেড ইউনিয়নগুলোর দাবি সার্বিক মূল্যস্ফীতি বিবেচনায় মজুরি ২৫ হাজারের।

এদিকে ট্যানারি মালিকরা বললেন, ব্যবসায় মন্দা, তাই এত টাকা বেতন দেয়া সম্ভব নয়।

২০২২-২৩ অর্থ-বছরে ১.২ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় হয় চামড়াজাত পণ্য রপ্তানি থেকে। এর মধ্যে শুধু প্রক্রিয়াজাত চামড়া রপ্তানি থেকে আসে ১২৩ মিলিয়ন ডলার। আর তৈরি পোশাকের পরেই রপ্তানিতে দ্বিতীয় খাত হলো চামড়া শিল্প।

তবে এ খাতের শ্রমিকরা এখনও অবহেলিত। স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এই খাতে শ্রমিকদের মজুরি বেশি হওয়ার কথা। কিন্তু চামড়া খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি এখন ১২৩ ডলার বা ১৩ হাজার ৫শ’ টাকার সমান। যা ভারতে ১৪৬ ডলার, ভিয়েতনামে ১৭১, ইন্দোনেশিয়ায় ১৮৬ এবং থাইল্যান্ডে ২৫৫ ডলার।

ট্যানারি শিল্পে ন্যূনতম মজুরি নির্ধারণ ও বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে নিজ কার্যালয়ে আয়োজিত এই আলোচনায় সিপিডি বলছে, মূল্যস্ফীতি মোকাবেলা করে সুষম খাদ্য ও নিরাপদ বাসস্থান নিশ্চিতে ন্যূনতম মজুরি হওয়া উচিত ২২ হাজার ৭শ’ ৭৬ টাকা।

সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম মনে করেন, চামড়া খাতের পরিবেশ নিয়ে অনেক আলোচনা হলেও এ খাতের মজুরি নিয়ে আলোচনা কম হয়। সুতরাং মজুরি বৃদ্ধি পেলে এ শিল্প খাতে ইতিবাচক পরিবর্তন আসবে।

তবে, ট্যানারি শ্রমিকদের নিয়ে কাজ করা ট্রেড ইউনিয়নগুলোর দাবি ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা। 

ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক বলেন, আমরা নিজস্ব ব্যবস্থাপনায় ২৫ হাজার টাকা ন্যূনতম মজুরি বিষয়ে একটি প্রস্তাবনা তৈরি করেছি। প্রস্তাবটি ইতিমধ্যে মালিকপক্ষ ও মজুরি বোর্ডের কাছে দেয়া হয়েছে।

অবশ্য ট্যানারি মালিকরা বললেন, চামড়া প্রক্রিয়াজাত খরচ বেড়েছে। অন্যদিকে রপ্তানি কমে গেছে আর ভালো দামও পাচ্ছেন না তারা। ফলে ২৫ হাজার টাকা মজুরি দেয়া তাদের পক্ষে সম্ভব নয়।

ট্যানারি মালিকদের সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদ বলেন, বর্তমান বাস্তবতায় সিপিডির এমন প্রস্তাবনা কোনোভাবেই বাস্তবায়ন করা সম্ভব নয়। এর কারণ, আগের তুলনায় উৎপাদন খরচ বেড়েছে এবং রপ্তানিতে চামড়ার ইউনিট মূল্য কমেছে।

ন্যূনতম মজুরি নির্ধারণ কমিটির চেয়ারম্যান বললেন, মালিক-শ্রমিক দুই পক্ষের সাথে বসেই একটা যৌক্তিক মজুরি নির্ধারণ করবেন তারা।

ট্যানারি শিল্পের মজুরির বিষয়ে ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা বলেন, মালিকপক্ষ বলেছে এত পরিমাণে (সিপিডির প্রস্তাব অনুযায়ী) মজুরি দেওয়া সম্ভব নয়। তবে মজুরি বোর্ডে আলোচনা করে দেখা হবে মজুরি কতটা বাড়ানো সম্ভব, যাতে শিল্প টিকে থাকে আর শ্রমিকরাও বাঁচে।

তবে বাস্তবতা হলো, শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৩ হাজার ৫শ’ টাকাই এখন দেন না ৬০ শতাংশ ট্যানারি মালিক।

 

একাত্তর/আরএ
বাজেট পাশ হয়ে গেলো। এবার বাজেট আকারে কমানো হলেও একে আবারো উচ্চাভিলাষী এবং গতানুগতিক বললো সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি।
জাতীয় বাজেট পর্যালোচনা করতে গিয়ে সিপিডি আরো বলছে, মূল্যস্ফীতি ৬.৫ শতাংশে নামিয়ে আনা শুধু কষ্টকর নয়, তা উচ্চাভিলাষীও।
আগামী অর্থ-বছর থেকে কর্পোরেট কর সর্বনিম্ন ১৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
বেক্সিমকো লিমিটেডের সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ নিরসনের লক্ষ্যে শ্রমিকদের অক্টোবর’২৪ এর বকেয়া বেতন পরিশোধের লক্ষ্যে অর্থঋণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর