১০ মাসে রেমিট্যান্স এলো ১৯ বিলিয়ন ডলার

আপডেট : ০৬ মে ২০২৪, ০৩:৫৮ পিএম

চলতি অর্থ-বছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত ১০ মাসে রেকর্ড ১৯ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। আর একক মাস হিসেবে এপ্রিলে প্রবৃদ্ধি হয়েছে ২১ শতাংশের বেশি। এছাড়া গত দুই বছরের তুলনায় এবার প্রবাসী আয় অন্তত দুই বিলিয়ন ডলার বেশি এসেছে দেশে। 

কেন্দ্রীয় ব্যাংক বলছে, নানা উদ্যোগের ফসলই রেমিট্যান্স প্রবৃদ্ধি। আর ব্যাংক খাত সংশ্লিষ্টরা বললেন, রেমিটারদের দক্ষ এবং তাদের একটু মূল্যায়ন করলে প্রবাসী আয় আরও বেশি আসবে। 

চলতি ২০২৩-২৪ অর্থ বছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত ১০ মাসে ১৯ দশমিক ১১ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত ২০২২-২৩ অর্থ-বছরের একই সময়ে তারা পাঠিয়েছিলেন ১৭ দশমিক ৫৭ বিলিয়ন ডলার। এছাড়া ২০২১-২২ অর্থ বছরের পাঠিয়েছিলেন ১৭ দশমিক ৩০ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে ১০ মাসে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে আট দশমিক আট শতাংশ। তবে একক মাস হিসাবে গত বছরের এপ্রিল মাসের তুলনায় চলতি বছরের এপ্রিলে প্রবাসীরা ২১ দশমিক তিন শতাংশ বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন।

এপ্রিলে ২০৪ কোটি ডলারের বেশি রেমিট্যান্স  পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। টাকার অংকে যার পরিমাণ সাড়ে ২২ হাজার কোটি টাকা। এপ্রিলে দৈনিক গড়ে এসেছে ৭৪৮ কোটি টাকা। 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, রেমিটারদের উদ্বুদ্ধ করতে প্রণোদনা ছাড়াও, বিদেশে বসে দেশি ব্যাংকে হিসাব খোলা, তিন মাস রেমিট্যান্স পাঠালে প্রবাসীকে ২৪ মাসের সমপরিমাণ টাকা লোন দেয়াসহ নানা প্রোগ্রাম হাতে নেওয়া হবে। 

এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল বলেন, রেমিট্যান্স যোদ্ধাদের একটু সম্মান দেয়া এবং কোন নির্ধারিত এলাকায় তাদের জন্য আবাসন সুবিধা দিলে রেমিট্যান্স আরও বাড়বে। 

বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে, ২০২৩ সালে রেকর্ড ১৩ লাখ পাঁচ হাজার ৪৫৩ জন বাংলাদেশি জীবিকার সন্ধানে অভিবাসী হয়েছেন। যা আগের বছরের চেয়ে এক লাখ ৬৯ হাজার ৫৮০ জন বেশি। এটাও রেমিট্যান্স প্রবৃদ্ধির অন্যতম কারণ। 

একাত্তর/এসি
চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে ২০৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ২০৩ কোটি ১০ লাখ ডলার। ফলে এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১ দশমিক ৬০ শতাংশ।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের আড়াই মাসে বাংলাদেশে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৫১ বিলিয়ন মার্কিন ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৩ শতাংশ বেশি।
দেশের অর্থনীতিতে স্বস্তির বার্তা নিয়ে অব্যাহত রয়েছে প্রবাসী আয়ের জোয়ার। চলতি ২০২৬-২৭ অর্থ বছরের আগস্ট মাসের প্রথম ২২ দিনেই দেশে এসেছে ২১৪ কোটি ৮০ লাখ (২.১৪ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স। গত...
চলতি মে মাসের প্রথম ২০ দিনে দেশে ২৬২ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৮ দশমিক ৩ শতাংশ বেশি।
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর