এসএমএসে বাড়ানো হচ্ছে ডিমের দাম

আপডেট : ১৫ মে ২০২৪, ১১:৩০ পিএম

সরকারের নিষেধাজ্ঞা থাকলেও রমজানে কোল্ড স্টোরেজে ডিম রাখেন অনেক ব্যবসায়ী। আর এ ডিম বাজারজাত করার আগে এসএমএস কারসাজির মাধ্যমে বাড়ানো হচ্ছে দর। তেজগাঁও ডিমের আড়তের নামে দেয়া ঐ এসএমএস মুহূর্তেই ছড়িয়ে যাচ্ছে দেশব্যাপী। যদিও বিষয়টি মানতে নারাজ আড়তদার সমিতি। 

কিশোরগঞ্জের একটি কোল্ড স্টোরেজের দৃশ্য এটি। গেল ৫ মে মজুদ রাখা প্রায় ২৮ লাখ ডিম উদ্ধার করে ভোক্তা অধিদপ্তর। নরসিংদীর মাধবদির আরেকটি কোল্ড স্টোরেজ থেকে উদ্ধার হয় প্রায় ১৯ লাখ ডিম। ডিম সংরক্ষণে সরকারের নিষেধাজ্ঞা থাকলেও, রমজানে চাহিদা কমায় কম দামে ডিম কিনে কোল্ড স্টোরেজে রাখেন ব্যবসায়ীরা। 

অভিযোগ আছে, এসব ডিম বাজারে ছাড়ার আগে ইচ্ছাকৃত দাম বাড়ানো হচ্ছে। একাত্তরের হাতে আসা তেজগাঁও সমিতির দর নামে কিছু এসএমএসে দেখা যায়, চলতি মাসের ২ তারিখ থেকে ডিমের দর শ' প্রতি আড়াইশ' টাকা পর্যন্ত বেড়েছে। এসএমএস দেয়া এ দর মুহূর্তে ফেইসবুক পেইজের মাধ্যমে ছড়িয়ে পড়ছে দেশব্যাপী। এই সময়ের মধ্যে কম মূল্যে কেনা কোল্ড স্টোরেজের ডিম ছাড়া হয়েছে বলছেন পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি। 

বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার বলেন, এই ডিম রাখা যায় পাঁচ মাস। তারা মাঝে মাঝে কোল্ড স্টোরেজের ডিম বেশি দামে বিক্রি করে। আবার কম দামে ডিম কিনে কোল্ড স্টোরেজে রাখেন। তারা আগস্টে এসব এ ডিম বিক্রি করেন। আগস্টে দাম বাড়ার পেছনে বড় একটা কারণ হলো এই কোল্ড স্টোরেজের ডিম।  

তবে তেজগাঁওয়ের ডিম সমিতি বলছে এই এসএমএস তাদের নয়। কোনো একটি চক্র তাদের নামে এসএমএস চালাচালি করছে।

তেজগাঁও ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি আমানত উল্লাহ বলেন, এসএমএসের প্রশ্নই ওঠে না, আমি চ্যালেঞ্জ করতে পারি। আমরা গোয়েন্দা সংস্থা এবং থানায় জিডিও করেছি, এ বিষয়ে কিছু জানি না। 

একাত্তরের হাতে আসা তেজগাঁও আড়তের কিছু ভাউচারের সাথে এসএমএসের দরের হুবহু মিল পাওয়া যায়। ফলে ব্যবসায়িদের কাছে প্রশ্ন ছিলো, কীভাবে নির্ধারিত হচ্ছে ডিমের দর।

বড় বড় ব্যবসায়িদের কারসাজির এ মাশুল গুনতে হচ্ছে খুচরা দোকানের নিম্ন আয়ের ক্রেতাদের।

বিষয়টি এখনই নিয়ন্ত্রণে না আনলে তাপপ্রবাহের দোহাই দিয়ে ডিমের দাম আরো বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরবিএস
রাজধানীর বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। গত কয়েক মাসের তুলনায় সবজিতে দাম কমেছে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত।
রাজধানীর বাজারগুলোতে প্রচুর পরিমাণে সবজি দেখা গেলেও অধিকাংশ সবজির দাম এখন নাগালের বাইরে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়। সঙ্গে গত দুই সপ্তাহ ধরেই পেঁয়াজ, আদা ও এলাচের দাম বেড়েছে।
বীমা কোম্পানি গ্রাহকদের একটি এসএমএস বা ক্ষুদে বার্তা পাঠাতে খরচ করে মাত্র ৪৪ পয়সা। ইউনিফাইড ম্যাসেজিং প্ল্যাটফর্মের কথা বলে সেই একই এসএমএস ২০১৯ সাল থেকে প্রায় ১০ গুণ, ১৫ টাকা ৬০ পয়সা করে দিতে বাধ্য...
দেশেই চাহিদার বেশি উৎপাদন হওয়ায় ডিম আমদানির পক্ষে নয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বরং সিন্ডিকেট ভেঙে দাম স্বাভাবিক রাখতে পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর