ট্রায়াল সম্পন্ন, ১ আগস্ট থেকে আসবে ভারতের পণ্যবাহী ট্রেন

আপডেট : ২৯ জুলাই ২০২১, ০৭:৩১ পিএম

উদ্বোধনের সাড়ে সাত মাস পর আগামী ১ আগস্ট থেকে ভারতের জলপাইগুড়ি থেকে নিয়মিত পণ্যবাহী ট্রেন আসবে নীলফামারীর চিলাহাটি স্টেশনে। এ উপলক্ষে ভারতীয় রেলওয়ের দুটি ইঞ্জিন এই রুটে ট্রায়াল শেষ করেছে। 

সংশ্লিষ্টরা জানান, বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিটে ভারতের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছেড়ে হলদিবাড়ি রেলপথ হয়ে নীলফামারীর চিলাহাটি স্টেশনে এসে পৌঁছায় বেলা ১২টা ৩৮ মিনিটে। পরে ইঞ্জিন দুটির চালক, গার্ড, পরিচারকসহ ১২ জনের প্রতিনিধি দলকে ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ রেলওয়ে (পশ্চিমাঞ্চল) ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী সুলতান মৃধা ও চিলাহাটি স্টেশন মাস্টার আশরাফুল ইসলাম। এসময় পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

image


পরে ইমিগ্রেশন ও অন্য আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১টা ৫৮ মিনিটে চিলাহাটি স্টেশন থেকে ভারতের নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দ্যেশ্যে ছেড়ে যায় ভারতীয় ইঞ্জিন দুটি।

আরও পড়ুন: আড়াই কোটি টাকা ভ্যাট দিলো ফেসবুক 

ভারতীয় রেলওয়ের জ্যেষ্ঠ গুডস গার্ড মুকেশ কুমার সিং বলেন, আগামী ১ আগস্ট থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে পণ্য নিয়ে বাংলাদেশের চিলাহাটি স্টেশেন আসবে ভারতের পণ্যবাহী ট্রেন। ওই দিন ৩০টি রেল ওয়াগানে পাথর ও গম নিয়ে পণ্যবাহী ট্রেনটি চিলাহাটি আসার কথা রয়েছে। সেই লক্ষে আজ (বৃহস্পতিবার) আমাদের দুুটি ইঞ্জিন এই রুটে ট্রায়াল দিচ্ছি। 

বাংলাদেশ পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী সুলতান মৃধা বলেন, সপ্তাহে কয়দিন এবং কয়টি পণ্যবাহী ট্রেন আসবে তা নিয়ে দুই দেশের রেল কর্তৃপক্ষের চূড়ান্ত সিডিউল এখনও হাতে পায়নি। তবে আমরা প্রস্তুত রয়েছি।

image


উল্লেখ্য, ব্রিটিশ আমল থেকে অবিভক্ত ভারতের এই অঞ্চলে যোগাযোগের অন্যতম প্রধান রেলপথ ছিল হলদিবাড়ী-চিলাহাটি রেলপথ। এই পথ দিয়ে দার্জিলিং থেকে খুলনা হয়ে কলকাতা পর্যন্ত একাধিক পণ্যবাহী ও যাত্রীবাহী ট্রেন চলাচল করতো। ১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধের পর এই রেলপথটি বন্ধ করে দেওয়া হয়। সেই থেকে স্থবির হয়ে পড়ে আশপাশের জেলার ব্যবসা-বাণিজ্য। তখন থেকেই ব্যবসায়ীসহ এলাকার মানুষের দাবি ছিল পনুরায় এই রেলপথ চালু করণের। এই দাবিতে কয়েক দশক থেকে জেলা শহরসহ বিভিন্ন  উপজেলায় মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে জেলা ব্যবসায়ীসহ সাধারণ মানুষ। ওই দাবির প্রেক্ষিতে দীর্ঘ ৫৫ বছর পর পুনরায় রেলপথটি চালুর উদ্যোগ নেয় দু’দেশের সরকার।

দীর্ঘ ৫৫ বছর বন্ধ থাকার পর ২০২০ সালের ১৭ ডিসেম্বর হলদিবাড়ি-চিলাহাটি রেলপথে পণ্যবাহী ট্রেন এবং চলতি বছরের ২৭ মার্চ একই রুটে যাত্রীবাহী মিতালী এক্সপ্রেস ট্রেন চলাচলের উদ্বোধন করেন দু’দেশের প্রধানমন্ত্রী। তবে মহামারী করোনার কারণে বর্তমানে বন্ধ রয়েছে হলদিবাড়ি-চিলাহাটি রেলপথে ট্রেন চলাচল।

একাত্তর/এসি

দেশের তিনটি স্থলবন্দর বন্ধ ঘোষণা এবং একটি স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। 
দীর্ঘ ৫৫ বছর পর কার্যত সচল হলো নীলফামারী জেলার চিলাহাটি স্থল বন্দর। রোববার (১ আগস্ট) ভারত থেকে হলদিবাড়ি-চিলাহাটি রেলপথে ৪০টি মালবাহী ওয়াগনে দুই হাজার ২৮৫ দশমিক ২০ মেট্রিকটন পাথর আমদানির মাধ্যমে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর