বন্ধ হচ্ছে বাংলাদেশ-ভারত সীমান্তের তিন স্থল বন্দর

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০৫:৩২ পিএম

দেশের তিনটি স্থলবন্দর বন্ধ ঘোষণা এবং একটি স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ৪০তম বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয় বলে জানিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

পরে উপদেষ্টা পরিষদের ৪০তম বৈঠকে প্রস্তাব অনুমোদন বিষয়ে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়েও এ তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম জানান। 

কোনো কার্যক্রম না থাকায় এই বন্দরগুলো বন্ধ করা হচ্ছে উল্লেখ করে তিনি জানান, নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন তিনটি বন্ধ করে দেওয়া স্থলবন্দর হচ্ছে—নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি স্থলবন্দর, চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ স্থলবন্দর এবং রাঙামাটির তেগামুখ স্থলবন্দর। এছাড়া সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। 

এসময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, জানুয়ারি থেকে জুন এক দশমিক ২৫ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রস্তাব এসেছে। এর মধ্য ৪৬৫ মিলিয়ন বিদেশি বিনিয়োগ এবং ৮৫ মিলিয়ন যৌথ বিনিয়োগ প্রস্তাব। ১৮ শতাংশ বিনিয়োগ চূড়ান্ত হয়েছে। 

গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া ১০টি সংস্কার কমিশনের ৩৬৫টি প্রস্তাবনার মধ্যে ৪৮টি বাস্তবায়ন হয়েছে। ৩৬৫টির মধ্যে ২০০টি রিফর্ম আর ১৬৫টি রুটিন ওয়ার্ক।

চিলাহাটি স্থলবন্দর, বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে অবস্থিত একটি নির্মানাধীন স্থলবন্দর। এটি নৌ-পরিবহন মন্ত্রণালয়ের বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের আওতাধীন। ২০১৩ সালের ১ আগস্ট সরকারি গেজেটে এই স্থলবন্দরটি প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়।

একাত্তর/এসি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ছয় দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এতে শনিবার (১ অক্টোবর) সকাল থেকে বন্দর দিয়ে সব ধরণের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বন্দর দিয়ে...
হিমালয়ের কোল ঘেঁষে দেশের সর্বউত্তরে জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার জিরো পয়েন্টেই বাংলাবান্ধা স্থলবন্দর। ১৯৯৭ সালে বাংলাদেশ-নেপালের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম দিয়ে যাত্রা শুরু করা এ বন্দর এখন বিস্তৃতি...
উদ্বোধনের সাড়ে সাত মাস পর আগামী ১ আগস্ট থেকে ভারতের জলপাইগুড়ি থেকে নিয়মিত পণ্যবাহী ট্রেন আসবে নীলফামারীর চিলাহাটি স্টেশনে। এ উপলক্ষে ভারতীয় রেলওয়ের দুটি ইঞ্জিন এই রুটে ট্রায়াল শেষ...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর