রিজার্ভ আরও বেড়ে ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

আপডেট : ২৮ জুন ২০২৪, ০৫:৫৩ পিএম

রেমিট্যান্সের ইতিবাচক ধারা অব্যাহত থাকা এবং আইএমএফের ঋণের তৃতীয় কিস্তিসহ প্রায় দুই বিলিয়ন ডলারের ঋণ পাওয়ায় বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে প্রায় এক বছর আগের অবস্থায় ফিরেছে।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, বৃহস্পতিবার দিনশেষে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ২৭ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলার। আর আইএমএফের বিপিএম৬ পদ্ধতিতে ২২ বিলিয়ন ডলার।

গত মে মাসে গ্রস রিজার্ভ ছিল ২৪ দশমিক ১৯ বিলিয়ন ডলার। অর্থাৎ গত একমাসেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে তিন বিলিয়ন ডলার। আর এর সাথে অর্থনীতিতে স্বস্তি ও আত্মবিশ্বাস বাড়তে শুরু করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

করোনাভাইরাস মহামারির মধ্যেই ২০২১ সালে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড উচ্চতায় পৌঁছে হয় ৪৮ বিলিয়ন ডলার। পৃথিবীর বহু দেশের কাছেই বাংলাদেশের এই সাফল্য দৃষ্টান্ত হিসেবে দেখা দেয়।

কিন্তু মহামারিতে অর্থনৈতিক স্থবিরতা এবং রাশিয়া- ইউক্রেন যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানিসহ সব ধরনের পণ্যের মূল্য কয়েকগুণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশেও এর নেতিবাচক প্রভাব পড়ে। কমতে শুরু করে রিজার্ভ।

গত জুন মাসে ৩১ দশমিক ২০ বিলিয়ন ডলারের গ্রস রিজার্ভ নিয়ে অর্থবছর শেষ হয়। এরপর ধীরে ধীরে কমতে থাকে। নভেম্বরে দাঁড়ায় ২৪ দশমিক ৮৯ বিলিয়নে। এরপর ডিসেম্বরে কিছু বাড়লেও জানুয়ারি থেকে তা আবার কমতে শুরু করে। মে মাসে নেমে ১০ বছর আগের অবস্থায় চলে যায়।

রিজার্ভ বৃদ্ধি নিয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বলেন, আইএমএফের ঋণের তৃতীয় কিস্তির অর্থ এবং আরও কয়েকটি উৎস থেকে ঋণের ডলার যোগ হয়েছে। আর এরসঙ্গে রেমিট্যান্স প্রবাহ মিলিয়ে বৃহস্পতিবার দিন শেষে চূড়ান্ত হিসাবে রিজার্ভ বেড়ে হয়েছে ২৭ দশমিক ১৫ বিলিয়ন ডলার।

যুদ্ধবিধ্বস্ত সদ্য স্বাধীন দেশে ১৯৭২ সালে স্বর্ণসহ বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মাত্র ২৭ কোটি ৪ লাখ মার্কিন ডলার। এর ৩৫ বছর পর ২০০৬-০৭ অর্থবছরে রিজার্ভ পাঁচ বিলিয়নে উন্নীত হয়।

২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় এসে নানা পদক্ষেপ নেয়ায় হুহু করে বাড়তে শুরু করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বাংলাদেশের রিজার্ভের ইতিহাসে স্মরণীয় একটি বছর হিসেবে দেখা হয় ২০১২-১৩ অর্থবছরকে। ওই বছর রিজার্ভ ১৫ বিলিয়ন ডলারের মাইলফলকে পৌঁছায়।

এরপর তিন অর্থবছরের মধ্যেই রিজার্ভ দ্বিগুণ হয়ে যায়। ২০১৫-১৬ অর্থবছরে ৩০ বিলিয়ে ডলারে উঠে যায়। এরপর ২০১৯-২০ অর্থবছরে ৩৬ বিলিয়ন এবং ২০২১ সালের আগস্টে বাংলাদেশের রিজার্ভ পৌছায় রেকর্ড ৪৮ বিলিয়ন ডলারে। এখন পর্যন্ত এটিই বাংলাদেশের রিজার্ভের সর্বোচ্চ রেকর্ড।

আরবি
ব্যাংক খাতের লুটপাট ও সুশাসনের অভাবে তৈরি হওয়া ক্ষতি কাটাতে সরকারের কাছে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি দেশের সব লেনদেন ‘বাংলা কিউআর’-এর আওতায় আনা সম্ভব হলে বছরে আরও...
দেশে সর্বজনীন বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন জ্যামিতিক হারে বাড়ছে। গত ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেনের সংখ্যা সাড়ে তিন গুণ বেড়েছে, আর টাকার অংকে এ লেনদেন বৃদ্ধি পেয়েছে প্রায় পাঁচ গুণ। বর্তমানে বাংলা...
ন্যাশনাল ব্যাংক পিএলসির চার আমানতকারী যাতে তাদের সঞ্চয়ী হিসাব থেকে টাকা তুলতে পারেন, তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছে  হাইকোর্ট।
২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোকে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর