ঋণ-ক্রেডিট কার্ডের কিস্তির বিলম্ব ফি লাগবে না

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০৪:০৮ পিএম

কোটা আন্দোলন ঘিরে সারাদেশে নজিরবিহীন নাশকতা ও তাণ্ডব থামাতে কাউফিউ এবং সাধারণ ছুটির মধ্যে যেসব গ্রাহক ব্যাংকের ঋণের কিস্তি ও ক্রেডিট কার্ডের বকেয়া নির্ধারিত সময়ে পরিশোধ করতে পারেননি তাদের বাড়তি ফি বা চার্জ দিতে হবে না।

পরে নির্ধারিত সময়ে বকেয়া পরিশোধ করতে না পারায় অতিরিক্ত সুদ আরোপ করবে না ব্যাংকগুলো। বুধবার বিভিন্ন ব্যাংক থেকে গ্রাহকদের মোবাইলে বার্তা পাঠিয়ে এ তথ্য জানিয়ে দেওয়া হয়েছে।

বলা হয়েছে, সারাদেশে সাধারণ ছুটি থাকায় যেসব গ্রাহক ঋণ ও ক্রেডিট কার্ডের পেমেন্ট পরিশোধে ব্যর্থ হয়েছে তার ওপর অতিরিক্ত কোনো সুদ চার্জ করা হবে না। একই সঙ্গে গ্রাহকরা যেকোনো এটিএম ও পিওএস বুথ থেকে টাকা তুলতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেছেন, আমরা এরই মধ্যে জানতে পেরেছি অনেকগুলো ব্যাংক তাদের গ্রাহকদের কাছে বার্তা দিয়ে জানিয়েছে তারা অতিরিক্ত সুদ চার্জ করবে না। তবে আজ বাংলাদেশ ব্যাংক খুলছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর থেকে সার্কুলার ইস্যু করে গ্রাহকদের ওপর অতিরিক্ত চার্জ আরোপ হবে না তা স্পষ্ট করে দেওয়া হবে বরেও জানান তিনি। 

আরবি
বিপুল পরিমাণ টাকা ব্যয় করেও সফটওয়্যার আপগ্রেড করতে পারেনি অগ্রণী ব্যাংক। ৩১২ কোটি টাকা খরচের পরও গুণতে হচ্ছে বিপুল লোকসান। উল্টো, এসব কাজে অনিয়মের মাধ্যমে ৯১ কোটি টাকার বিশেষ সুবিধা দেওয়া হয় ফ্লোরা...
সিস্টেমের ত্রুটি আর ব্যবস্থাপনার দুর্বলতায় প্রতি বছর ১২৮ কোটি ৫৩ লাখ টাকা অর্থ হারাচ্ছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। এক-দুই বছর নয়, এই সমস্যা চলছে প্রায় ১৫ বছর ধরে। এমনকি ব্যাংকের সিস্টেমে প্রকৃত...
নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতে আমানত ও ঋণ দুটিই বেড়েছে। তবে এই অগ্রগতির সুফল পাচ্ছেন না অনেক গ্রাহক। বরং আমানত ফেরত না পাওয়ায় বাড়ছে হতাশা ও আস্থার সংকট। তবে সংকটে থাকা...
খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম ত্বরান্বিত করা এবং আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার সংখ্যা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন-এডিআর) কার্যক্রম পরিচালনার জন্য মধ্যস্থতাকারী...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর