নতুন সময়সূচিতে ব্যাংকের লেনদেন চলছে

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১০:০৫ এএম

কারফিউ শিথিলের সময়সীমা বাড়ানোয় ব্যাংক লেনদেনের সময়সূচিও সমন্বয় করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার থেকে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। শনিবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৮, ২৯ ও ৩০ জুলাই সরকারি অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে তফসিলি ব্যাংকগুলো তাদের অফিস সময়সূচি সমন্বয় করবে। ব্যাংকগুলো তাদের দাপ্তরিক কাজ শেষ করে বিকেল সাড়ে ৩টার মধ্যে বন্ধ করে দেবে। লেনদেন চলবে বিকেল ৩টা পর্যন্ত।

এর আগে, গত বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংক খোলা ছিলো। টানা তিন দিন বন্ধ থাকার পর সীমিত সময় ব্যাংক খোলায় ওই দু’দিন বিভিন্ন ব্যাংকের শাখাগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় দেখা দেয়।

একাত্তর/আরএ
ব্যাংক খাতের লুটপাট ও সুশাসনের অভাবে তৈরি হওয়া ক্ষতি কাটাতে সরকারের কাছে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি দেশের সব লেনদেন ‘বাংলা কিউআর’-এর আওতায় আনা সম্ভব হলে বছরে আরও...
দেশে সর্বজনীন বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন জ্যামিতিক হারে বাড়ছে। গত ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেনের সংখ্যা সাড়ে তিন গুণ বেড়েছে, আর টাকার অংকে এ লেনদেন বৃদ্ধি পেয়েছে প্রায় পাঁচ গুণ। বর্তমানে বাংলা...
ন্যাশনাল ব্যাংক পিএলসির চার আমানতকারী যাতে তাদের সঞ্চয়ী হিসাব থেকে টাকা তুলতে পারেন, তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছে  হাইকোর্ট।
২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোকে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর