নগদের বোর্ডে নতুন প্রশাসক

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১০:১৮ পিএম

ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদের বোর্ড ভেঙে নতুন প্রশাসক বসানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসে কর্মরত পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। 

বুধবার  বাংলাদেশ ব্যাংকের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া আরও ছয়জন কর্মকর্তা নগদে নিয়োগ পেয়েছেন বলেও জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এইচআরডি-১) মো. জবদুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে চট্টগ্রাম অফিসে কর্মরতপরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে চট্টগ্রাম অফিস হতে প্রধান কার্যালয়ে বদলিপূর্বক হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এ সংযুক্ত করা হয়েছে।

চিঠিতে বলা হয়,  মুহম্মদ বদিউজ্জামান দিদারকে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদে এক বছরের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো। এছাড়া প্রশাসকের সার্বিক কার্যক্রমে সহায়তার জন্য ছয় কর্মকর্তাকে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এ নিয়োগ করা হয়েছে।  তারা হলেন- অতিরিক্ত পরিচালক মো. হাবিবুর রহমান এবং যুগ্ম পরিচালক আনোয়ার উল্যাহ্, পলাশ মন্ডল, আবু ছাদাত মোহাম্মদ ইয়াছিন, চয়ন বিশ্বাস ও মো. আইয়ুব খান। 

এর আগে নগদের বোর্ডে ছিলেন নির্বাহী চেয়ারম্যান ও সিইও তানভীর এ মিশুক, সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আমিনুল হক ও শ্যামল বি দাস, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শিহাব উদ্দিন চৌধুরী ও গোলাম মর্তুজা চৌধুরী এবং নির্বাহী পরিচালক মো. নিয়াজ মোর্শেদ এলিট ও মারুফুল ইসলাম ঝলক।

এআর
মোবাইল আর্থিক সেবাদানকারী কোম্পানি নগদ-এ পুরানো পর্ষদ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক থেকে নিয়োগ পাওয়া প্রশাসক বদিউজ্জামান দিদার।
দেশের মানুষের ডিজিটাল লেনদেন অভিজ্ঞতা বদলে দিতে একসঙ্গে কাজ করবে নগদ ও হুয়াওয়ে টেকনোলজিস। এ লক্ষ্যে দুই পক্ষ একটি চুক্তি সই করেছে।
দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ ডাক বিভাগের সাথে রাজস্ব ভাগাভাগি করেছে। ২০২৩ সালের আয় থেকে পাঁচ কোটি ৫১ লাখ ৩৭ হাজার ৫৫৮ টাকার রাজস্ব ডাক বিভাগকে...
যাত্রা শুরুর পর মাত্র চার বছরেই দেশের সবচেয়ে দ্রুতগতির ‘ইউনিকর্ন’ স্টার্টআপ বা ১০ হাজার কোটি টাকার কোম্পানি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে সাড়া জাগানো মোবাইল আর্থিক সেবাপ্রতিষ্ঠান নগদ।শনিবার...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর