ব্যাংকার্স সভায় যা বললেন গভর্নর

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩২ পিএম

আর্থিক সঙ্কট কাটাতে তিনটি শক্তিশালী টাস্কফোর্স গঠন করবে বাংলাদেশ ব্যাংক। দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এসব টাস্কফোর্স আগামী এক দুই মাসের মধ্যে কাজ শুরু করতে পারবে বলে আশা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

বুধবার তিনি বলেছেন, আগামী এক বছরের মধ্যে ব্যাংকিং খাতে একটা স্থিতিশীলতা ফিরে আসবে। তবে, তার ধারণা আর্থিক খাত পুনর্গঠন হতে দুই-তিন বছরের মতো সময় লেগে যাবে।

ব্যাংক দখল, লুটপাট, ঋণ জালিয়াতি, অনিয়ম, আমানতকারীর আস্থাহীনতা এবং খেলাপি ঋণের চাপসহ নানা কারণে জেরবার অবস্থায় দেশের ব্যাংক খাত। নানামুখী এসব চ্যালেঞ্জ মাথায় নিয়ে ১৪ আগস্ট কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পদে বসেন অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর। দায়িত্ব নেওয়ার পর বুধবার প্রথমবারের মতো দেশের সবকটি ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকে বসেন তিনি।

ব্যাংকার্স সভা নামে পরিচিত এই বৈঠকে নতুন গভর্নর ব্যাংক এমডিদের কী কী দিক নির্দেশনা দিলেন? সাংবাদিকদের তা জানান অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) নেতারা।

এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন সাংবাদিকদের বলেন, নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর যেসব সংস্কারমূলক কার্যক্রম নিয়েছেন, এগুলো চালিয়ে রাখার পাশাপাশি আরও গতিশীল করতে তিনটি টাস্কফোর্স গঠন করা হবে। এগুলো হলো- খেলাপি ঋণ ব্যবস্থাপনা বিষয়ক, বাংলাদেশ ব্যাংক স্ট্রেংথেনিং কার্যক্রম ও লিগ্যাল কার্যক্রম।

সেলিম আর এফ হোসেন বলেন, আইন প্রয়োগের ক্ষেত্রে অতীতে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক থেকে কিছু ব্যাংককে বিশেষ সুবিধা দেওয়া হতো; ব্যাংক বুঝে আইন প্রয়োগ হতো। আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা  হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নতুন গভর্নর সকল ব্যাংকে একই আইন প্রয়োগ করবেন। যাতে কোনো ব্যাংক বেশি সুবিধা না পায়। আবার কোনো ব্যাংক অবহেলিত না থাকে।

তিনি বলেন, ব্যাংকিং খাতে খেলাপি ঋণ মাত্রাতিরিক্তভাবে বেড়েছে। খেলাপি ঋণ কমাতে আলোচনা হয় বৈঠকে। গভর্নর বলেছেন, খেলাপি ঋণ কমিয়ে আনতে আইনি কাঠামোর পাশাপাশি, জনবল ও দক্ষতার দিকে মনোযোগ দেওয়া হবে।

বৈঠকে ডলারের বিনিময় মূল্য ১২০ টাকার মধ্যে রাখার নির্দেশনা দেন গভর্নর। কার্ব মার্কেটেও ১২০ টাকার মধ্যে রাখতে হবে। বাণিজ্যিক ব্যাংকগুলো গভর্নরের নির্দেশনায় সম্মতি দিয়েছে বলে জানান এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন।

টাস্কফোর্স গঠন ছাড়াও, দুর্বল ব্যাংকগুলোর তারল্য সঙ্কট কীভাবে কাটানো যেতে পারে সেটি বাতলে দেন গভর্নর আহসান এইচ মনসুর।

সাংবাদিকদের তিনি বলেন, আট ব্যাংক থেকে নানা উপায়ে টাকা বের করে লুট করা হয়েছে। বেশি সুদের আশায় জেনেশুনেই এসব ব্যাংকে টাকা রেখেছেন আমানতকারীরা। তবে আমানতকারীদের স্বার্থ দেখবে কেন্দ্রীয় ব্যাংক, আতঙ্কিত হওয়ার কিছু নেই। লাইন ধরে সবাই যেন এসব ব্যাংকে না যান।

সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, নতুন করে টাকা ছাপিয়ে আর কোনো ব্যাংককে তারল্য সহায়তা দেওয়া হবে না। তবে কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির বিপরীতে আন্তঃব্যাংক ধারের মাধ্যমে এসব ব্যাংক টাকা পাবে। সেখান থেকে অল্প অল্প করে গ্রাহকদের ফেরত দেবে। এছাড়া গ্রাহকদের দেশে থাকা সম্পদ বিক্রি ও পাচার করা অর্থ ফেরত এনে টাকা ফেরত দেওয়া হবে। পাচার অর্থ উদ্ধারে আন্তর্জাতিক সংস্থার সহায়তা নেওয়া হচ্ছে।

আহসান এইচ মনসুর বলেন, দেশ থেকে আট ব্যাংকের মাধ্যমে প্রচুর টাকা পাচার হয়েছে। এতে এসব ব্যাংকগুলোয় তারল্য সঙ্কট দেখা দিয়েছে। তারল্য পুরো সাপোর্ট দিতে হলে দুই লাখ কোটি টাকার প্রয়োজন হবে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক আপাতত টাকা ছাপিয়ে দেবে না। কেননা টাকা ছাপালে বাজারে মুদ্রা সরবরাহ বেড়ে মূল্যস্ফীতি বহুগুণে বেড়ে যাবে।

গভর্নর বলেন, আমানতকারীদের অনুরোধ করবো, একসঙ্গে টাকা উত্তোলনের জন্য লাইন ধরবেন না। পারিবারিক প্রয়োজন মেটাতে যেটুকু প্রয়োজন উত্তোলন করুন। আমাদের কিছুটা সময় দেন। আমরা আশা করি ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে। একটা বিষয় পরিষ্কার করতে চাই যে, এই আট ব্যাংকের কারণে পুরো ব্যাংকখাত ক্ষতিগ্রস্ত হবে না। শিগগিরই এ খাত ঘুরে দাঁড়াবে।

দ্রুততম সময়ে খেলাপিদের সম্পদ বাজেয়াপ্ত করে সেখান থেকে ব্যাংকের ক্ষতিপূরণ সমন্বয় করা হবে বলেও জানান গভর্নর। তিনি বলেন, নতুন বোর্ডই দেখবে খেলাপিতে কারা জড়িত। এখানে কেন্দ্রীয় ব্যাংক হস্তক্ষেপ করবে না।

এস আলমের ৩৩শ’ কোটি টাকার ঋণ জালিয়াতির তথ্য না পাওয়ায় সপ্তমবারের মতো বাংলাদেশ ব্যাংককে দুদক চিঠি দিয়েছে। এই বিষয়টি গভর্নরের দৃষ্টিগোচর করা হলে তিনি বলেন, এস আলমকে দুদক নয়, বাংলাদেশ ব্যাংকই ধরবে।

কেএসএইচ
ব্যাংক খাতের লুটপাট ও সুশাসনের অভাবে তৈরি হওয়া ক্ষতি কাটাতে সরকারের কাছে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি দেশের সব লেনদেন ‘বাংলা কিউআর’-এর আওতায় আনা সম্ভব হলে বছরে আরও...
দেশে সর্বজনীন বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন জ্যামিতিক হারে বাড়ছে। গত ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেনের সংখ্যা সাড়ে তিন গুণ বেড়েছে, আর টাকার অংকে এ লেনদেন বৃদ্ধি পেয়েছে প্রায় পাঁচ গুণ। বর্তমানে বাংলা...
ন্যাশনাল ব্যাংক পিএলসির চার আমানতকারী যাতে তাদের সঞ্চয়ী হিসাব থেকে টাকা তুলতে পারেন, তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছে  হাইকোর্ট।
২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোকে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর