অবশেষে মজুমদার মুক্ত বিএবি, নতুন চেয়ারম্যান আব্দুল হাই

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২০ পিএম

অবশেষে নজরুল ইসলাম মজুমদারের কবলমুক্ত হয়েছে ব্যাংক মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। সংগঠনটির নতুন চেয়ারম্যান হয়েছেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার।

সোমবার বিএবির সাধারণ সভায় চেয়ারম্যানসহ নতুন কমিটি গঠন করা হয়। ভাইস চেয়ারম্যান হয়েছেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রউফ চৌধুরী এবং ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুল মান্নান।

এদিন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস-এর নতুন কমিটি নির্ধারণে গুলশানে বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু। সেখানেই নতুন চেয়ারম্যান এবং দুইজন নতুন সহসভাপতি বেছে নেন সদস্যরা। 

টানা ১৬ বছরের বেশি সময় ধরে বিএবিকে নিজের কব্জায় রেখেছিলেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ২০০৮ সালের জানুয়ারিতে বিএবির চেয়ারম্যান ছিলেন তিনি।

নজরুল ইসলাম মজুমদার।

যদিও সংগঠনটির সংঘ স্মারক অনুযায়ী, এক কমিটির মেয়াদ হবে তিন বছর। কিন্তু মজুমদার কীভাবে ১৬ বছরের বেশি থাকলেন, তাও এক রহস্য। 

গত পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আসতে শুরু করে। বাদ যায়নি ব্যাংক খাতের এই সংগঠনটিও। 

সরকার পরিবর্তনের পর নজরুল ইসলাম মজুমদারকে এক্সিম ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান পদ থেকে হটিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। এর ফলে বিএবির চেয়ারম্যান পদও হারান তিনি।

সংগঠনের গেলো ১৫ বছরে ব্যাংকগুলোর কাছ থেকে নজরুল ইসলাম মজুমদার ১০ হাজার কোটি টাকা চাঁদা তুলেছেন বলে অভিযোগ উঠেছে। এ অর্থ ব্যবহারের নিরপেক্ষ নিরীক্ষা চেয়ে আসছেন ব্যাংক মালিকরা। 

নতুন চেয়ারম্যান আব্দুল হাই সরকার বলেন, শুধু মাত্র চাঁদা উঠানোর সংগঠন হবে না বিএবি। তবে নয়-ছয় হওয়া অর্থের বিষয়ে তদন্ত হবে। 

আব্দুল হাই সরকার।

আবদুল হাই সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে স্নাতকোত্তর (এমকম) সম্পন্ন করে আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যে সম্পৃক্ত হন। তার নেতৃত্বে গড়ে ওঠে বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক কংগ্লোমারেট পূর্বাণী গ্রুপ।

তিনি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান (বিটিএমএ); বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সাবেক সহসভাপতি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সাবেক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) এডুকেশন, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্টের (ইএসটিসিডিটি) সাবেক চেয়ারম্যান। ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি ঢাকা ও চট্টগ্রামের ট্রাস্টি বোর্ডের সদস্য।

আবদুল হাই সরকার বাংলাদেশ এন্টারপ্রাইস ইনস্টিটিউটের (বিইআই) ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য এবং লিভারপুলভিত্তিক ইন্টারন্যাশনাল কটন অ্যাসোসিয়েশনের সাবেক সহযোগী পরিচালক।

আরবি
বিপুল পরিমাণ টাকা ব্যয় করেও সফটওয়্যার আপগ্রেড করতে পারেনি অগ্রণী ব্যাংক। ৩১২ কোটি টাকা খরচের পরও গুণতে হচ্ছে বিপুল লোকসান। উল্টো, এসব কাজে অনিয়মের মাধ্যমে ৯১ কোটি টাকার বিশেষ সুবিধা দেওয়া হয় ফ্লোরা...
সিস্টেমের ত্রুটি আর ব্যবস্থাপনার দুর্বলতায় প্রতি বছর ১২৮ কোটি ৫৩ লাখ টাকা অর্থ হারাচ্ছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। এক-দুই বছর নয়, এই সমস্যা চলছে প্রায় ১৫ বছর ধরে। এমনকি ব্যাংকের সিস্টেমে প্রকৃত...
নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতে আমানত ও ঋণ দুটিই বেড়েছে। তবে এই অগ্রগতির সুফল পাচ্ছেন না অনেক গ্রাহক। বরং আমানত ফেরত না পাওয়ায় বাড়ছে হতাশা ও আস্থার সংকট। তবে সংকটে থাকা...
প্রতিটি ব্যাংকের জন্য আলাদা সংস্কারের বিষয়ে সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছে আইএমএফ। একই সাথে ১৫ শতাংশ ভ্যাটহার বাস্তবায়ন করা হবে কি না তারও জবাব চাওয়া হয়েছে। বাংলাদেশ সফর শেষে, অর্থ সচিব ও গভর্নর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর