দুই লাখ টন চাল ও চার লাখ টন গম আমদানির সিদ্ধান্ত

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৭ পিএম

দুই লাখ টন চাল ও চার লাখ টন গম আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনীতি বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

বুধবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ কথা বলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, দেশে খাদ্য ও সারের কোনো ঘাটতি নেই। আগামীতে যাতে সংকট না হয়, এজন্য আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে আজ সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে তিনটি প্রস্তাব উত্থাপিত হলেও অনুমোদন পেয়েছে দুটি। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে সৌদি আরব থেকে প্রথম লটের ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানিউলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব উত্থাপিত ও অনুমোদিত হয়েছে।

একই অর্থবছরের হিসাবে একই পরিমাণ সার কেনা হচ্ছে কাতার থেকেও। দ্বিতীয় লটের ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানিউলার সার আমদানির প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

আরবিএস
দেশের আন্তর্জাতিক বাণিজ্য আরও সহজ ও গতিশীল করতে আমদানির ক্ষেত্রে আগাম অর্থ পরিশোধের নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নির্ধারিত সীমার মধ্যে বিদেশি ব্যাংকের গ্যারান্টি ছাড়াই আমদানিকারকরা...
এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) খাতে কর কাঠামোয় পরিবর্তন এনেছে সরকার। উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে থাকা ভ্যাট ও অগ্রিম কর তুলে দিয়ে আমদানি পর্যায়ে এককভাবে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত...
দেশের বাজারে মোবাইল ফোনের দাম কমাতে এবং স্থানীয় শিল্পকে উৎসাহিত করতে আমদানিকৃত ও দেশে উৎপাদিত- উভয় ক্ষেত্রেই ট্যাক্স বা শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নতুন বছর শুরুর আগেই সুখবর দিলো সরকার। কমে আসছে মোবাইল ফোনের দাম। বর্তমানে বৈধ পথে মোবাইল আমদানির শুল্ক প্রায় ৬১ শতাংশ। এটা উল্লেখযোগ্য হারে কমাতে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছে টেলিযোগাযোগ ও...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর