শতভাগ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে চীন

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৮ পিএম

বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোর জন্য আগামী ডিসেম্বর থেকেই চীন শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে। 

সোমবার ঢাকার চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, গত ৫ সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ে চীন-আফ্রিকা সহযোগিতামূলক সম্মেলনে চীনের বাজার স্বেচ্ছায় উন্মুক্ত করার ঘোষণা দেন।

'তবে যেসব দেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক রয়েছে এবং যারা স্বল্পোন্নত দেশের কাতারে আছে, সেগুলোসহ আফ্রিকার ৩৩টি দেশ পণ্য রপ্তানিতে শতভাগ শুল্কমুক্ত সুবিধা পাবে। চীনই প্রথম দেশ, যারা এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে,' বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। 

আগামী পহেলা ডিসেম্বর থেকে স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশের পণ্য রপ্তানিতে শতভাগ শুল্কমুক্ত সুবিধা পাবে বলে এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

এর আগে ২০২২ সালে চীন ৯৮ শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয়। তখন চামড়া ও চামড়াজাত পণ্যসহ ৩৮৩টি নতুন পণ্য ছিলো। তারও আগে ২০২০ সালে ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয় চীন। 

বাংলাদেশের সবচেয়ে বেশি পণ্য আমদানি হয় চীন থেকে। ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশে চীনের রপ্তানির পরিমাণ ছিলো ১৮ দশমিক ছয় বিলিয়ন ডলারের পণ্য। বাংলাদেশ থেকে চীনে রপ্তানি হয়েছিলো ৬৭৬ মিলিয়ন ডলারের পণ্য।

আরবি
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক প্রধান কার্যালয়ে বাংলাদেশ-সংশ্লিষ্ট 'কনস্টিটিউয়েন্সি'-এর ‘বিকল্প নির্বাহী...
বাংলাদেশ ইকোনমিক জোনস ইনভেস্টরস অ্যাসোসিয়েশন (বেজিয়া) ও প্রাইভেট ইকোনমিক জোনস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পেজাব)-এর যৌথ উদ্যোগে একটি ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এ প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো চট্টগ্রামের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর