সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি স্বর্ণ উধাও

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৮ পিএম

সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি স্বর্ণের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

রোববার কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমি বোর্ডের ৫৭তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

হাসান আরিফ বলেন, সমবায় দাঁড়াতে পারছে না, এর মূল কারণ হলো সমবায়ীদের মধ্যে সমবায়ের মনমানসিকতার অভাব রয়েছে। 

উপদেষ্টা বলেন, সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না। ব্যাংকের সম্পত্তি বেদখল হয়ে আছে। যারা একসময় ব্যাংকে ছিলেন তারাই বেদখল করে বসে আছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

সমবায়ের সঙ্গে যারা আছেন তারা শুধু কমিটি আর দায়িত্বে আসা নিয়ে ব্যস্ত বলেও মন্তব্য করেন হাসান আরিফ। 

বলেন, কিন্তু সমবায়ের কী উন্নয়ন হলো, সেটির দিকে তাদের লক্ষ্য নেই। আমি অবাক হয়েছি সমবায় ব্যাংকের অবস্থা দেখতে গিয়ে। 

তিনি বলেন, বাংলাদেশের পল্লী উন্নয়নে বার্ড অগ্রণী ভূমিকা পালন করেছে। বার্ডের পরীক্ষামূলক প্রকল্পগুলো সমগ্র বাংলাদেশে জাতীয় পর্যায়ে বাস্তবায়িত হয়েছে। বর্তমান এলজিইডি, উপজেলা কমপ্লেক্স, বিআরডিবি বার্ডের সফল কর্মসূচির ফসল।

তিনি আরো বলেন, বার্ডের প্রতিষ্ঠাতা ড. আখতার হামিদ খানের দর্শন ছিলো সমবায়, গ্রামীণ উন্নয়ন, গ্রামীণ মানুষের আর্থিক উন্নয়ন। এগুলো নিয়ে গবেষণা চলছে এবং বাস্তবায়িত হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে। আবার পাশাপাশি মন্ত্রণালয়ে দেখি এগুলো নিয়ে কোথায় যেন স্থবিরতা বিরাজ করছে।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ শাহানারা খাতুনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক, বাংলাদেশের চেয়ারপার্সন ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান এবং স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ড. তোফায়েল আহমেদ।

আরবি
দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে এতে ভ্যাটসহ দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা...
টানা দুই দফা কমার পর এবার ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম বাড়ানো হয়েছে দুেই হাজার ২১৬ টাকা। এতে...
দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম কমানো হয়েছে তিন হাজার ২৬৬ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি...
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম একলাফে পাঁচ হাজার ৪৮২ টাকা বৃদ্ধি পেয়েছে। এর ফলে ভ্যাটসহ ভালো মানের এক...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর