১২ হাজার ভরি স্বর্ণ গিলে খেলেন যুবলীগ নেতা মহি

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১১:৫১ এএম

১২ হাজার ভরি স্বর্ণ চুরির সাথে সরাসরি জড়িত সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মহিউদ্দিন আহমেদ মহি ও তার ভাই-ভাগ্নেরা। কৌশলে তারা ব্যাংকটি থেকে হাতিয়ে নেন দেড়শ’ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণের স্বর্ণ।

অভিযোগও আছে, ভল্ট থেকে স্বর্ণ চুরির ঘটনা ধামাচাপা দিতে এমন কিছু নেই যা মহি করেননি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভ্যন্তরীণ তদন্ত তো করতেই দেননি উল্টো মন্ত্রণালয়ের তদন্তও আদালতে মামলা করে স্থগিত করান তিনি। আবার চার্জশিট থেকেও সুকৌশলে বাদ দেন নিজের নাম। 

একশ’ দু’শো নয় ১২ হাজার ভরি স্বর্ণ চুরি! তাও সমবায় ব্যাংকের ভল্ট থেকে। যা এখন রীতিমত টক অব দ্য কান্ট্রি! ঘটনাটা সেই ২০২০ সালের। সেই বছর মার্চ থেকে জুন পর্যন্ত চার মাসে দেড়শ’ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণের এই স্বর্ণ গায়েব হওয়ার ঘটনা অনুসন্ধানে মিললো চাঞ্চল্যকর নতুন সব তথ্য!

সমবায় ব্যাংকের স্বর্ণ গায়েবের ঘটনায় ২০২১ সালে স্বপ্রণোদিত হয়ে মামলা করে দুর্নীতি দমন কমিশন-দুদক। মামলার এজাহারভূক্ত এক নন্বর আসামী করা হয় সমবায় ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মহিউদ্দিন আহমেদ মহিকে। আসামী করা হয় আরও ৮ জনকে। কিন্তু পরে রহস্যজনকভাবে চার্জশিট থেকে বাদ দেয়া হয় মহির নাম। 

অনুসন্ধানে জানা যায়, ২০০৯ সাল রাজনৈতিক বিবেচনায়, সমবায় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মহি। এরপর ভল্টের দায়িত্ব দেয়া হয় তার ভাগ্নে ও সিনিয়র অফিসার ক্যাশ নূর মোহাম্মদ এবং চাচাতো ভাই ব্যাংকের এজিএম হেদায়েত কবিরকে। এই দু’জনকে সাথে নিয়েই ভল্ট থেকে ১২ হাজার ভরি স্বর্ণ লুটের অভিযোগ ওঠে মহির বিরুদ্ধে। এই স্বর্ণ মূলত সমবায় ব্যাংকে বন্দক রেখেছিলো নারায়ণগঞ্জ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি নামের একটি সমবায় সমিতির সদস্যরা।

ভল্ট থেকে স্বর্ণ চুরির ঘটনা ধামাচাপা দিতে তখন সব চেষ্টাই করে যুবলীগ নেতা মহি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভ্যন্তরিণ তদন্ত করতে দেননি, উল্টো মন্ত্রণালয়ের তদন্তও আদালত মামলা করে স্থগিত করান। এজন্য ব্যাংকের ভেতরে প্রকাশ্যেই দিতেন হুমকি ধামকি। যদিও সমবায় অধিদপ্তরের মহাপরিচালক বললেন, ঘটনাটা আগের সুতরাং এর দায় তার নয়। 

মহির বিরুদ্ধে আছে নিয়োগ বাণিজ্যের ব্যাপক অভিযোগও। সমবায় ব্যাংকের প্রধান কার্যালয়ের ২১৭ জনের মধ্যে ১৭৬ জন তারই নিয়োগ করা। তারই আত্মীয়-স্বজন। ডিজি বললেন, এমন অভিযোগ পেলে তদন্ত করে দেখবেন তিনি। 

বর্তমানে সমবায় ব্যাংকের ভল্টে খাদবিহিন ৮ হাজার ৩শ’ ৪৮ ভরি স্বর্ণের বিপরীতে ঋণ দেয়া আছে ৩০ কোটি ১২ লাখ টাকা।

 

এআর
টানা তিন দফা কমানোর পর দেশের বাজারে স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে পাঁচ হাজার ৪৮২ টাকা। এতে...
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে দুই লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স...
দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে এতে ভ্যাটসহ দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা...
টানা দুই দফা কমার পর এবার ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম বাড়ানো হয়েছে দুেই হাজার ২১৬ টাকা। এতে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর