সবজিতে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া মাছ-মুরগির বাজার

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ১২:৩৭ পিএম

রাজধানীর বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় সবজি ও ডিমের দাম কিছুটা কমেছে, তবে তেল, মাছ, ও মুরগির দাম এখনও ঊর্ধ্বমুখী। সাধারণ ভোক্তারা স্বস্তির পাশাপাশি কিছু পণ্যের চড়া দামের কারণে বেকায়দায় পড়ছেন। 

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে সরেজমিন ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় বেশিরভাগ সবজির দাম কমেছে। এতে কিছুটা স্বস্তি পেয়েছেন ক্রেতারা।

কারওয়ান বাজারসহ বেশ কয়েকটি বাজারে শীতের সবজি সহজলভ্য হওয়ায় সপ্তাহ ব্যবধানে বিভিন্ন সবজির দাম কমতে শুরু করেছে। বাজারে এখন প্রতি কেজি বেগুন ৮০ থেকে ১২০ টাকা, করলা ৬০-৭০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, মুলা ৫০-৬০ টাকা এবং শিম বিক্রি হচ্ছে ১৪০-১৬০ টাকায়।

এদিকে ফুলকপি ও বাঁধাকপি আকার ভেদে ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দামও গত সপ্তাহের তুলনায় কিছুটা কমে এখন প্রতি কেজি খুচরা পর্যায়ে ২০০-২২০ টাকা ও পাইকারিতে ১৫০-১৬০ টাকা দরে মিলছে।

তবে মুরগির দাম নিয়ে সাধারণ মানুষ এখনও হতাশ। ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি ২০০-২১০ টাকা, সোনালি মুরগির দাম ৩০০ থেকে ৩২০ টাকা পর্যন্ত।

এছাড়া প্রতি ডজন লাল ডিম ১৪৪-১৪৫ টাকা ও সাদা ডিমের দাম ১৪৪ টাকা। বাজারে ডিমের দাম কিছুটা কমলেও, মুরগির বাজার এখনও চড়া।

বাজারে এক বিক্রেতা জানান, সরবরাহ কমায় মুরগির দাম বাড়ছে। সামনে বিয়ের মৌসুম আসছে, তখন দাম আরও বাড়তে পারে।

মাছের বাজারেও কোনো স্বস্তি নেই। রুই ৩৮০ থেকে ৪৫০ টাকা, কাতল ৪০০ থেকে ৪৮০ টাকা, আর পাঙাশ প্রতি কেজি ১৮০ থেকে ২৩০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এতে মাছের বাজারও ভোক্তাদের জন্য বেশ চ্যালেঞ্জিং অবস্থানে রয়েছে।

এদিকে আমদানি শুল্ক কমানোর পরও মুদি পণ্যের বাজারে চাল, ডাল, তেল ও চিনির দাম নতুন করে কমেনি। উলটো কিছু পণ্যের দাম বাড়তে পারে বলছেন বিক্রেতারা।

আরবিএস
রাজধানীর বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। গত কয়েক মাসের তুলনায় সবজিতে দাম কমেছে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত।
রাজধানীর বাজারগুলোতে প্রচুর পরিমাণে সবজি দেখা গেলেও অধিকাংশ সবজির দাম এখন নাগালের বাইরে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়। সঙ্গে গত দুই সপ্তাহ ধরেই পেঁয়াজ, আদা ও এলাচের দাম বেড়েছে।
কিছুতেই নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না কাঁচাবাজার। শীতের সবজি এলেও দাম এখনও সাধারণ মানুষের নাগালের মধ্যে আসেনি।
সরকারের বেঁধে দেয়া দাম মানছে না ডিম সরবরাহকারী কিছু প্রতিষ্ঠান। সরকারি দামে বিক্রি এড়াতে কাপ্তানবাজার ও তেজগাঁওয়ে চাহিদামতো ডিম সরবরাহ করেনি তারা।
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর