৮৫ দিনে তিনশ’র বেশি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১০:৪৮ এএম

গত ১৫ বছরে দেশ থেকে যারা মিলে লাখ লাখ, কোটি কোটি টাকা পাচার করেছেন এমন ৩০০ -এর অধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে গেলো ৮৫ দিনে। আবার ১০০ মামলাও করা হয়েছে এস আলম ও সালমান এফ রহমানসহ এমন লুটেরাদের বিরুদ্ধে!

কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বিএফআইইউ বলছে, আত্মসাৎ করা অর্থ বাংলাদেশ ব্যাংকের কোষাগারে জমা করা হবে। তবে, এতদিন বিএফআইইউ কেন ঘুমিয়ে ছিলো? সে প্রশ্নও করছেন অর্থনীতিবিদরা।

আওয়ামী দুঃশাসনের অবসানের দিন থেকে এখন পর্যন্ত মোট ২ মাস ২৫ দিনে এস আলম গ্রুপের সাইফুল আলম মাসুদ, বেক্সিমকোর সালমান এফ রহমান, বসুন্ধরার আহমেদ আকবর সোবহান শাহ আলম এবং সামিট গ্রুপ কর্ণধার আজিজ খানসহ ৩ শতাধিক অভিযুক্ত অর্থ পাচারকারীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বিএফআইইউ। সাথে মামলা হয়েছে শতাধিক। জব্দ অ্যাকাউন্টগুলোতে বড় অঙ্কের অর্থ এখনো রয়ে গেছে, বলছে বিএফআইইউ।

আইন মেনেই ৩০ দিন করে ৭ বারে সর্বোচ্চ ৭ মাস কোন ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে রাখতে তফশিলি ব্যাংকগুলোকে নির্দেশ দিতে পারে বিএফআইইউ।

যদিও বিভিন্ন সময়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, কিছু ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা ছাড়া আর কিছু করবেন না তারা।

বরাবরই আর্থিকখাতে লুটপাটের কড়া সমালোচক অর্থনীতিবিদ এম এম আকাশ বললেন, টাকা পাচারকারী অথবা পাচারকৃত টাকা ফেরত না আনা ব্যক্তি এবং দেশে জঙ্গীবাদের সমর্থনে অর্থায়নের অভিযোগ পেলে সরকারের উচিত হবে ৭ মাসের মধ্যে তা নিষ্পত্তি করা।

অন্তর্বর্তীকালীন সরকারের আগের ১৫ বছরে কারও ব্যাংক অ্যাকাউন্ট কেন জব্দ করতে পারেনি বিএফআইইউ? সে প্রশ্নও তুলেছেন বিআইবিএম’র সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী।

বিএফআইইউ অবশ্য বলছে, অতীতে পাচার অর্থ চিহ্নিত করে তাও ফেরত আনার কাজ শুরু হয়েছে।

একাত্তর/আরএ
ব্যাংক খাতের লুটপাট ও সুশাসনের অভাবে তৈরি হওয়া ক্ষতি কাটাতে সরকারের কাছে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি দেশের সব লেনদেন ‘বাংলা কিউআর’-এর আওতায় আনা সম্ভব হলে বছরে আরও...
দেশে সর্বজনীন বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন জ্যামিতিক হারে বাড়ছে। গত ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেনের সংখ্যা সাড়ে তিন গুণ বেড়েছে, আর টাকার অংকে এ লেনদেন বৃদ্ধি পেয়েছে প্রায় পাঁচ গুণ। বর্তমানে বাংলা...
ন্যাশনাল ব্যাংক পিএলসির চার আমানতকারী যাতে তাদের সঞ্চয়ী হিসাব থেকে টাকা তুলতে পারেন, তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছে  হাইকোর্ট।
২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোকে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর