দুই দিন বন্ধের পর হিলিতে আমদানি-রপ্তানি শুরু

আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ০৪:১৯ পিএম

দুই দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। এতে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে। 

বুধবার দুপুরে হিলি বন্দরে পণ্যবাহী ভারতীয় ট্রাক প্রবেশের মধ্য দিয়ে বাণিজ্যিক এই কার্যক্রম শুরু হয়। 

হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি ফেরদৌস রহমান বলেন, ভারতে আলু ও পেঁয়াজের দাম বেড়ে যাওয়া পশ্চিমবঙ্গ সরকার পণ্য দুটির স্লটবুকিং বন্ধ করায় দুই দিন আমদানি বন্ধ ছিল। পরে রাজ্য সরকারের সঙ্গে দেশটির ব্যবসায়ীদের কয়েক দফা বৈঠকের পর রপ্তানি শুরু করেছে। তবে ভারতের সরকার ৩০০ গাড়ি আলু রপ্তানি করবে। শনিবার পর্যন্ত আলু আমদানি হবে, বন্ধ থাকবে রোববার থেকে। এছাড়া অন্য পণ্য আমদানি স্বাভাবিক থাকবে।

হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট মুশফিক চৌধুরী জানান, পশ্চিমবঙ্গ সরকারের আলোচনায় ৩০০ গাড়ি আলু দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। 

আলু আমদানিকারক শাবু হোসেন বলেন, ভারতে আমার ২০ ট্রাক আলু কেনা আছে।সেগুলো রাস্তায়। তবে আলুগুলো বেশ কয়েকদিন ঢেকে থাকায় নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

একাত্তর/এসি
২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই বাংলাদেশের পণ্য রপ্তানিতে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে। জুলাই মাসে দেশের পণ্য রপ্তানি আগের মাসের তুলনায় ১২.৪৯ শতাংশ বেড়েছে।
যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যিক শুল্ক ব্যবস্থায় বাংলাদেশ সর্বনিম্ন ১০ শতাংশ শুল্কহার পেয়েছে। এর ফলে চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ডসহ প্রধান পোশাক রপ্তানিকারক প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় মার্কিন বাজারে...
দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলারের গণ্ডি থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে টানা সাতদিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর