‘ব্যবসায়িক কার্যক্রমই না, সামাজিক দায়বদ্ধতায় কাজ করে এমজিআই’

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০২:০৬ পিএম

শুধুমাত্র ব্যবসায়িক কার্যক্রমই না বরং সামাজিক দায়বদ্ধতা থেকে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) কাজ করে বলে জানিয়েছেন এমজিআই চেয়ারম্যান ও এমডি মোস্তফা কামাল।

রোববার (৫ জানুয়ারি) বিনিয়োগ, আমদানি ও কর্মসংস্থানে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় মোস্তফা কামাল বলেন, ১৯৭৬ সালে উদ্দেশ্যহীনভাবে চাচাতো ভাইয়ের ক্ষুদ্র মুদি দোকান কামাল ট্রেডিং নামে ক্ষুদ্র প্রতিষ্ঠান দিয়ে শুরু। এতো বড় হবো কখনো ভাবিনি।

তিনি বলেন, ব্যবসার বয়সে যতো প্রতিকূলতা পার করেছি সেটা ১০০ বছরেও বড় কোম্পানি মুখোমুখি হয়নি। মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে বিদেশী ১৩ প্রতিষ্ঠা বিনিয়োগ করেছে। দেশের ঘরে ঘরে এমজিআই এখন আস্থার নাম। নতুন বিনিয়োগে দেশকে নিতে চাই নতুন উচ্চতায়।

সহকর্মীরা বড় শক্তি উল্লেখ করে তিনি বলেন, এমজিআইয়ের বড় শক্তি সহকর্মীরা, তাদের সহযোগিতায় এতো পথ পাড়ি দিয়েছি। সবাইকে দেশের স্বার্থে কাজ করতে হবে। সামাজিক দায়বদ্ধতায় কাজ করে এমজিআই।

তিনি জানান, মেঘনা গ্রুপের বর্তমানে ৫৪ প্রতিষ্ঠান রয়েছে। এখানে সরাসরি কর্মসংস্থান হয়েছে ৫০ হাজার মানুষের। পরোক্ষভাবে আরো বেশি লোক মেঘনার সাথে যুক্ত বলেও জানান তিনি।

প্রসঙ্গত, বর্তমানে মেঘনা গ্রুপের অধীনে চারটি অর্থনৈতিক অঞ্চল রয়েছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ।

বাংলাদেশের প্রতি দুই পরিবারের একটিতে কেনা হয় মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ফ্রেশ ব্র্যান্ডের পণ্য। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত মেঘনা গ্রুপের বেশিরভাগ কারখানা।

মেঘনা নদীর তীর ঘিরে শিল্পায়নের যে যাত্রা কয়েক দশক আগে শুরু হয়েছে, তার প্রথম দিককার উদ্যোক্তাদের একজন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল।

একাত্তর/আরএ
বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে মার্কিন সয়াবিন রপ্তানি কাউন্সিলের (ইউএসএসইসি) ‘টেকসই মার্কিন সয়াবিন লেবেল’ অর্জন করে এক...
পবিত্র রমজান মাস উপলক্ষে সাধারণ মানুষের নাগালে প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে সুলভ মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)।
এশীয় অঞ্চলের ব্যবসায়িক অঙ্গনে মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। প্রতিষ্ঠানটি ‘প্রেস্টিজিয়াস ব্র্যান্ড অব এশিয়া...
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে মেঘনা গ্রুপসহ দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। বৈঠকে দুই...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর