অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধের হুমকি ব্যবসায়ীদের

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১১:১৫ পিএম

রেস্টুরেন্ট খাতে অযৌক্তিক বর্ধিত ভ্যাট আরোপের সিদ্ধান্তের প্রতিবাদে ও আগের ন্যায় পাঁচ শতাংশ ভ্যাট কার্যকর করার দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। অন্যথায় রেস্তোরাঁ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সারা দেশে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধ করার ঘোষণা দিয়েছেন তারা।

বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এই বন্ধের হুমকি দেন সংগঠনটির মহাসচিব ইমরান হাসান।

মহাসচিব বলেন, বর্ধিতহারে ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রেস্তোরাঁ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার্থে, জীবন-জীবিকার প্রয়োজনে আগামীতে মানববন্ধন করবে। অতঃপর ধারাবাহিকভাবে প্রতীকী হিসেবে একদিনের জন্য সারাদেশের রেস্তোরাঁ সমূহ বন্ধের কর্মসূচি গ্রহণ করা হবে। তাতেও যদি সরকার তার সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধ করে দেয়া হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী রেস্তোরাঁ ব্যবসার ওপর পাঁচ শতাংশ থেকে বর্ধিত ভ্যাট ১৫ শতাংশ করা হচ্ছে এবং সম্পূরক শুল্ক (এসডি) নামে পূর্বে আরও একটি ১০ শতাংশ করের বোঝা সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেয়া হয়েছে। যদি বর্ধিত ভ্যাট ১৫ শতাংশ ও সম্পূরক শুল্ক (এসডি) ১০ শতাংশ করা হয় তবে সাধারণ ভোক্তাকে মোট ২৫ শতাংশ কর প্রদান করতে হবে। এ অবস্থায় ভোক্তার নিকট হতে কোনোভাবেই এই ২৫ শতাংশ বাড়তি কর আদায় করা সম্ভব হবে না। উচ্চ মূল্যস্ফীতির ফলে ব্যবসা পরিস্থিতি খারাপ যাচ্ছে এবং বর্ধিত ভ্যাট আরোপিত হলে সামনে আরও খারাপ হবে। রেস্তোরাঁ সেক্টরের ক্ষুদ্র উদ্যোক্তা ও ভোক্তার ওপর অযৌক্তিক হারে ভ্যাট বৃদ্ধি ও সম্পূরক শুল্ক (এসডি) নির্ধারণের এই সিদ্ধান্ত অন্যায় ও অযৌক্তিক, এই বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক আরোপের সিদ্ধান্ত সম্পূর্ণরূপে প্রত্যাহার করার জন্য জোর দাবি জানায় তারা।

মহাসচিব আরও বলেন, সরকারের ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্তে বিপুল সংখ্যক ক্ষুদ্র প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে এবং এতে মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।

আরবিএস
প্রতিটি ব্যাংকের জন্য আলাদা সংস্কারের বিষয়ে সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছে আইএমএফ। একই সাথে ১৫ শতাংশ ভ্যাটহার বাস্তবায়ন করা হবে কি না তারও জবাব চাওয়া হয়েছে। বাংলাদেশ সফর শেষে, অর্থ সচিব ও গভর্নর...
সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৬০০টি প্রতিষ্ঠানকে ভ্যাট অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
ভোক্তাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় এবং বাজার স্থিতিশীল রাখতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ওপর সামগ্রিক ভ্যাট কমিয়েছে সরকার।
জনস্বার্থে জানুয়ারি ২০২৬ কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর