বৈশাখে যেমন ছিলো বাজারের হালচাল

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ১১:০৮ পিএম

পুরোনো কে পেছনে ফেলে নতুনের আহ্বানে মেতে ওঠাই নববর্ষের উৎসব। আর সেই উৎসবকে কেন্দ্র করে গ্রামীণ মেলা, শহুরে সাজগোজ, প্রাচীন হালখাতা- সব মিলে যে অর্থনৈতিক গতি তৈরি হয় সেটি নববর্ষের অর্থনীতি। 

হিসাবের খাতায় পুরোনো দেনা পাওনা চুকিয়ে নতুন করে বছর শুরু করতেই নববর্ষের সাজে সেজেছে তাঁতিবাজারের স্বর্ণের দোকানগুলো। বহুদিনের পুরোনো কাস্টমার নতুন করে নিজেদের সম্পর্কটা ঝালিয়ে নিতে কেউ মেতেছে খোশ গল্পে। দেনা পাওনা চুকিয়ে কিছুটা আপ্যায়ন মিষ্টি মুখ সঙ্গে ছোট কোনো গিফট। বহুকাল ধরে এমন ঐতিহ্য বাংলা নববর্ষের প্রথম দিনে।

হালখাতার এ উৎসকে কেন্দ্র করে দম ফেলার সময় নেই পাশের মিষ্টি দোকানগুলোতে। একের পর এক অর্ডারে হিমশিম অবস্থা এখানকার কর্মীদের। ব্যবসায়ীরা বলছেন হালখাতা প্রবণতা খানিকটা কমলেও মিষ্টির ব্যবসা মন্দ নয়।

মন্দ নয় ইলিশ মাছের ব্যবসাও। কেবল বৈশাখ উপলক্ষে ২০০ থেকে ৪০০টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে ইলিশ। ক্রেতারাও হাকিয়ে যাচ্ছে সবচেয়ে কম খরচে বাজারের ব্যাগে মাছটি তোলার জন্য। যদিও ইলিশ মাছ ধরা বাজারজাতকারণে আছে সরকারের নিষেধাজ্ঞা তার পারেও বাজারে কমতি নেই ইলিশের।

লালসাদা রঙের পোশাকে দিনভর যে উৎসবে মেতেছে সবাই তার আছে ফ্যাশন বাণিজ্যও। যদিও রোজার ঈদের পর খুব বেশি সময় পায়নি ব্যবসায়ীরা তারপরেও বৈশাখের ফ্যাশন বাণিজ্য এবারো মন্দ না জানান তারা।

লোক ঐতিহ্য বাংলার বাদ্যযন্ত্র কাঠের তৈরি নানা সামগ্রীতে দেশব্যাপী যে বৈশাখি মেলা তার বাণিজ্য কম নয়। বংলার উৎসবে বাঙালির হারিয়ে যাওয়া নানা পণ্য নতুন করে ফিরে পেতে ব্যাকুল উৎসবে আসা ক্রেতা দর্শনার্থীরা

নববর্ষ কেবল উৎসব নিয়ে আসে না আসে নতুন দিন নতুন সূর্যোদয় নিয়ে। বছরের আবর্জনা দূর করে নতুন করে ধুয়ে মুছে সাজিয়ে নেয় সম্ভাবনার দুয়ারকে। 

আরবিএস
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এশিয়ার অর্থনীতিতে চলতি এবং আগামী বছরে নেতিবাচক প্রভাব ফেলবে বলে সতর্ক করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
আগামী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশে পরিণত করতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরানের সাম্প্রতিক হামলা বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতিতে এক বিশাল পরিবর্তনের সংকেত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
দেশের অর্থনীতি ও উন্নয়ন অগ্রগতিকে কেন্দ্র করে গণমাধ্যম ও বিভিন্ন মহলে বিভ্রান্তিকর বার্তা ছড়ানোর অভিযোগ তুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর