দেশের প্রথম বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ গঠন করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পিএম

দেশে এই প্রথম বেসরকারি খাতের প্রতিনিধিদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ‘প্রাইভেট সেক্টর অ্যাডভাইজরি কাউন্সিল’ গঠন করার মাধ্যমে ব্যবসায়ী প্রতিনিধিরা তাদের ব্যবসা-বিনিয়োগের পরিবেশ ও শিল্পখাত সংস্কার সংশ্লিষ্ট বিষয়গুলো সরাসরি সরকারের সর্বোচ্চ পর্যায়ে উপস্থাপন এবং কাঠামোবদ্ধ মতামত দিতে পারবেন।

শনিবার (০৪ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়েই পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সেখানে সদস্য হিসেবে অংশ নেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও করপোরেট ব্যক্তিত্বরা।

প্রধানমন্ত্রীর নির্বাচিত পরিষদের সদস্যদের মধ্যে রয়েছেন, এসিআই পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, বে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান, ইনসেপ্টা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুকতাদির, ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জাব্বার, র‍্যাংগস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানা রউফ চৌধুরী ও প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর প্রমুখ।

আয়োজিত এ সভায় ব্যবসা-বাণিজ্যের পরিবেশ ও মানবসম্পদ উন্নয়ন, লজিস্টিকস, রপ্তানি বহুমুখীকরণ, বিনিয়োগ বৃদ্ধি, শিল্প খাতের সম্প্রসারণ এবং প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

এনকে
ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া ইস্যুকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আগামী নভেম্বর মাস থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য তালিকায় যোগ হবে আরো পাঁচ পণ্য। এই পণ্য তালিকায় রয়েছে চা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনের...
সঠিক রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে পাঁচ বছরেই বাংলাদেশকে স্বর্ণের খনিতে রূপান্তর করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
নতুন করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্কহার শূন্যে নামিয়ে আনতে আলোচনা চলছে এবং বাংলাদেশ যৌক্তিক ও বৈষম্যহীন শুল্কহার চায় বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর