২৮ মের মধ্যে পোশাক শ্রমিকদের বকেয়া না দিলে মালিক আটক: উপদেষ্টা

আপডেট : ২১ মে ২০২৫, ১২:৩৮ পিএম

আগামী ২৮ মে এর মধ্যে টিএনজেড, মাহবুব গার্মেন্টসসহ পোশাক কারখানাগুলো কর্মীদের বকেয়া বেতন পরিশোধ না করলে মালিকদের আটক করা হবে বলে হুশিয়ার করেছেন শ্রম ও নৌ পরিবহন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। 

বুধবার (২১ মে) সকালে সচিবালয়ে কোরবানি ইদ উপলক্ষে নিরাপদ নৌ চলাচল ও যাত্রীদের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে আয়োজিত সাংবাদিক সম্মেলন শেষে তিনি এই কথা জানান। 

এসময় উপদেষ্টা জানান, এরই মধ্যে পাঁচ জন মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, কাউকেই ছাড় দেওয়া হবেনা। 

এছাড়া ঈদে যাত্রীদের নিরাপত্তায় প্রতিটি লঞ্চে অস্ত্রধারী চার জন করে আনসারসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। 

উপদেষ্টা বলেন, যাত্রীদের সুবিধায় নৌপথে বাল্কহেড ঈদের আগের ও পরের তিন দিন করে চলাচল বন্ধ থাকবে। 

একাত্তর/এসি
চট্টগ্রামে বন্দর বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। তার দাবি, এতে রাজস্ব আদায় কমবে না। 
পায়রা বন্দরের মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলে এ অঞ্চল দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তিতে পরিণত হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দেশের নদীপথ যেন...
আগামী ছয় মাস বা প্রয়োজনে বেশি সময়ের জন্য চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব নৌবাহিনীকে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর