ই-ভ্যালির সাইক্লোন অফারেই ধরা গ্রাহকরা

আপডেট : ২২ আগস্ট ২০২১, ০৯:৫৩ পিএম

দেড় মাস বন্ধ থাকার পর, রোববার অফিস খুলতেই রাজধানীর ধানমণ্ডিতে ই-ভ্যালির প্রধান কার্যালয়ে ভিড় করেন গ্রাহকরা। 

তারা বলছেন, চটকদার বিজ্ঞাপন আর সাইক্লোনের মতো অফার দিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়েছে প্রতিষ্ঠানটি। নির্ধারিত সময় পার হলেও মিলছেন না পণ্য। আবার পণ্যের পরিবর্তে চেক দিলেও, তা দিয়ে টাকা তুলতে পারছেন না তারা। 

চটকদার বিজ্ঞাপন আর নানা অফারের ফাঁদে পা দিয়ে পাঁচ মাস আগে ই-ভ্যালিতে পণ্য কিনতে ৯ লাখ টাকা জমা দিয়েছেন সাব্বির। 

কথা ছিলো ৪৫ দিনের মধ্যেই ইয়ামাহা আর ওয়ান ফাইভসহ তিনটি বাইক, ৬টি মোবাইলের মতো ৩০টি পণ্য ডেলিভারি দিবে ই-ভ্যালি। 

কিন্তু এখন পর্যন্ত কোন পণ্যই পাননি তিনি। দীর্ঘ দিন বন্ধ থাকার পর, রোববার অফিস খোলার পর গ্রাহকদের কাছে সাড়ে তিন মাস সময় চেয়েছে ই-ভ্যালি। 

সাব্বিরের মতো যারা ই-ভ্যালিতে এসেছেন তাদের অধিকাংশই চটকদার আর লোভনীয় অফারে মজে মোটর সাইকেল, টিভি, ফ্রিজ ও এসির মতো পণ্যের অর্ডার দিয়েছিলেন। ফেব্রুয়ারি-মার্চে এসব অর্ডার দেয়া হলেও পণ্য হাতে পাননি তারা। 

পণ্য দিতে ব্যর্থ হয়ে অনেক গ্রাহককেই চেক দিয়েছিলো ই-ভ্যালি। কিন্তু হিসাবে টাকা না থাকায় ব্যাংক থেকে ফেরত এসেছেন তারা। ভিড় করছেন প্রতিষ্ঠানটির কার্যালয়ে।

এই মুহূর্তে ই-ভ্যালির দায় ৫৪৪ কোটি টাকা।আর তাদের সম্পদের পরিমাণ মাত্র ১০৫ কোটি টাকা।


একাত্তর/এআর

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির পরিচালনায় নতুন একটি কমিটি গঠনে সাবেক তিন সচিবের নাম আদালতে দাখিল করেছে বাণিজ্য মন্ত্রণালয়।বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চে এ তিন জনের নাম বুধবার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর