শরিয়াহ-ভিত্তিক পাঁচ ব্যাংক শিগগিরই একীভূত করা হবে: গভর্নর

আপডেট : ১৫ জুন ২০২৫, ০৭:৫৯ পিএম

আর্থিকভাবে সংকটে থাকা শরিয়াহ-ভিত্তিক পাঁচটি ব্যাংককে একীভূত করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের (বিবি) গভর্নর ড. আহসান এইচ মনসুর। 

রোববার (১৫ জুন) কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডরুমে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। 

গভর্নর বলেন, এই পাঁচটি ব্যাংক আগামী কয়েক মাসের মধ্যে একীভূতকরণ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এসব ব্যাংকের কর্মরতদের চিন্তার কোনো কারণ নেই। 

তিনি আরও বলেন, এই একীভূতকরণের ফলে কোনো কর্মী তাদের চাকরি হারাবেন না, তা নিশ্চিত করা হয়েছে।

একীভূত হতে যাওয়া পাঁচটি ব্যাংক হচ্ছে- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক।

ড. আহসান এইচ মনসুর বলেন, আমরা আশা করি আগামী সরকারও এ প্রক্রিয়াকে এগিয়ে নেবে কারণ এটি একটি চলমান প্রক্রিয়া। সূত্র- বাসস। 

আরবিএস
দেশের বৈদেশিক মুদ্রার (ফরেক্স) মোট বা গ্রস রিজার্ভ ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংকটির বর্তমান নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমান।
দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডিরেক্টরস) সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর