কালো টাকা সাদা করার সুযোগ বাতিল চায় এনবিআর

আপডেট : ১৬ জুন ২০২৫, ১০:৫২ এএম

কালো টাকা সাদা করার সুযোগ দেয়া থেকে সরে আসতে চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে এখনও এনিয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা পায়নি সংস্থাটি। কর্মকর্তারা জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে অর্থ অধ্যাদেশ সংশোধনের উদ্যোগ নেয়া হবে। 

বিভিন্ন মহলের কঠোর আপত্তি সত্ত্বেও বারবার কালো টাকা সাদা করার সুযোগ পাচ্ছেন অবৈধ সম্পদের মালিকরা। কখনো বিশেষভাবে আবার কখনও কর কিছুটা বাড়িয়ে দেয়া হচ্ছে এ সুযোগ। সেই সঙ্গে দেয়া হয় সাধারণ ক্ষমাও।

দুর্নীতিকে প্রশ্রয় দেয়ার এমন বিতর্কিত ব্যবস্থা থেকে বের হতে পারেনি জুলাই অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারও। ভবন ও ফ্ল্যাটের অপ্রদর্শিত বিনিয়োগ বৈধ করার সুযোগ রেখে তার প্রথম বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা। তবে সাধারণ ক্ষমা কিছুটা শিথিল ও কর হার বাড়ানো হয়। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখেও পড়েন তিনি। 

সমালোচনার মুখে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের অবস্থান পরিবর্তনের ইঙ্গিতও দিলেও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেননি ড. সালেহ উদ্দিন। 

এনবিআরের করনীতি বিভাগের কর্মকর্তারা জানান, তারাও কালো টাকা সাদা করা সুযোগ বাতিলের পক্ষে। এ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা হলেও মন্ত্রণালয়ের নির্দেশনা মেলেনি। ফলে ফাইলও তৈরি হয়নি। আর কালো টাকা সাদা করে নিয়ে টিআইবি প্রধান বলেন এমন কথা। 

দুর্নীতির বিরুদ্ধে কাজ করা নাগরিক সমাজ সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলছে, কর নিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে দুর্নীতিকে বৈধতা দেয়া হচ্ছে। সুরক্ষা দেয়া হচ্ছে অপরাধকে। 

টিআইবি'র (টিআইবি) প্রধান নির্বাহী পরিচালক হলেন ড. ইফতেখারুজ্জামান বলেন, আমরা আশা করবো এর থেকে সরকার সরের আসবে। 

তবে এনবিআর কর্মকর্তাদের ধারনা, এবার যে হারে কর বাড়ানো হয়েছে, বিধান বাতিল না হলেও, কেউ এর সুযোগ নেবেন না। 

 

আরবিএস
চট্টগ্রাম কাস্টমস হাউস চলতি আগস্ট মাসে নিলামযোগ্য ৪৪২টি কনটেইনার পণ্য ই-অকশন পদ্ধতিতে বিক্রির উদ্যোগ নিয়েছে।
বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে সরকারি ব্যয় স্থগিত ও সীমিত করার নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৬০০টি প্রতিষ্ঠানকে ভ্যাট অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
জনস্বার্থে জানুয়ারি ২০২৬ কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর