কালো টাকা সাদার সুযোগ তুলে দেওয়া যেতে পারে: উপদেষ্টা

আপডেট : ২১ জুন ২০২৫, ০১:৫৭ পিএম

প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে যেহেতু এতো আলোচনা-সমালোচনা হলো, তাহলে এটা তুলে দেওয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা প্রফেসর ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। 

শনিবার (২১ জুন) সকালে রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

প্রকল্পে এখনও দুর্নীতি হচ্ছে উল্লেখ করে পরিকল্পনা উপদেষ্টা বলেন, অতিরিক্ত খরচ এবং ত্রুটিপূর্ণ নকশার কারণে অধিকাংশ প্রকল্পে কাটছাঁট দিয়ে ছোট করা হচ্ছে। 

এসময় প্রস্তাবিত বাজেটে এনবিআরকে দেয়া চার লাখ ৯৯ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করা, শুধু অসম্ভব-ই নয়; এটি অতি উচ্চাভিলাষীও বলে মন্তব্য করেন উন্নয়ন সংস্থা রেপিড এর চেয়ারম্যান এম এ রাজ্জাক। 

তিনি বলেন, আগামী বাজেটে ট্যাক্স জিডিপি রেশিও ধরা হয়েছে, আট শতাংশ; এনবিআর বলছে, ২০৩৫ এ তা ১০ দশমিক পাঁচ শতাংশে উন্নতি হবে। কিন্তু রেপিড মনে করে, এটি কমপক্ষে ১৫ শতাংশ হওয়া উচিত। করের আওতা বাড়িয়ে এক কোটি মানুষকে অন্তর্ভুক্ত করা এবং সবাইকে ভ্যাট দিতে উৎসাহিত করার পরামর্শ দেয় উন্নয়ন সংস্থা রেপিড।

একাত্তর/এসি
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর