সেমিকন্ডাক্টর খাতের বিশ্বাবজার ধরতে বাড়তি নজর দেয়া হচ্ছে: আশিক চৌধুরী

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৫:১১ পিএম

বাংলাদেশ সেমিকন্ডাক্টর খাতে অনেক পিছিয়ে আছে উল্লেখ করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, এই শিল্প বিকাশে সুপারিশ প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্স। তিনি বলেন, এ খাতের বিশ্ববাজার ধরতে বাড়তি নজর দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানিয়েছেন। 

আশিক চৌধুরী বলেন, এই খাতে বাংলাদেশ অনেক পিছিয়ে। সারাবিশ্বের সাথে তাল মিলিয়ে এ শিল্পকে এগিয়ে নিতে কয়েকটি সুপারিশ করা হয়েছে। এরমধ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার সুপারিশ দেয়া হয়েছে। 

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে দক্ষ সসফটওয়্যার ইঞ্জিনিয়ার তৈরিতে কাজ করবে টাস্কফোর্স। পাশাপাশি প্রবাসে থাকা বাংলাদেশি ও সিলিকন ভ্যালিতে দক্ষ রাষ্ট্রের সাথেও কাজ করবে। 

সরকার দক্ষ জনবল তৈরি করে এই খাতে বিলিয়ন ডলার উপার্জন করার টার্গেট নিচ্ছে উল্লেখ করে বিডা চেয়ারম্যান বলেন, প্রতিবছর কয়েক হাজার দক্ষ ইঞ্জিনিয়ার তৈরি করার টার্গেট নেয়া হচ্ছে। 

আগামী পাঁচ বছরে দেশের সেমিকন্ডাক্টর খাতে কয়েকশ' মিলিয়ন থেকে বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ হতে পারে বলে মনে করেন বিডা চেয়ার‌ম্যান। যার জন্য বিনিয়োগ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।

আরবিএস
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড...
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে আয়োজিত এক রোড শো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঢাকার অদূরে কেরানীগঞ্জে চীনা কোম্পানি হানডার বিনিয়োগ বিষয়ে গত ১ এপ্রিল একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে একাত্তর টেলিভিশন। তাতে উঠে আসে, বিনিয়োগ পেতে হানডাকে বিশেষ ও বৈষম্যমূলক সুবিধা দিচ্ছে...
ডেনমার্কের অর্থায়নে ছয় হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল তৈরি করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর