ডেনিশ অর্থায়নে লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ, ব্যয় ৬৭০০ কোটি টাকা

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৫:১৯ পিএম

ডেনমার্কের অর্থায়নে ছয় হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল তৈরি করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি জানান, টার্মিনাল ক্যাপাসিটি হবে আট থেকে ১০ লাখ কন্টেইনার, যা বর্তমান ক্যাপাসিটির থেকে অনেক বেশি। 

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, লালদিয়া পিপিপি প্রজেক্ট ৩০ বছরের। এটা করতে তিন বছরের মতো সময় লাগতে পারে৷ আমরা ডেনমার্ককে একটা ফাঁকা সবুজ একটা মাঠ দিচ্ছি। চুক্তির পরও মালিকানা আমাদের হাতেই থাকবে। 

আশিক চৌধুরী বলেন, পোর্টে যেহেতু করাপশন একটা বিগ ইস্যু, ডেনমার্ক কোম্পানি করাপশন লেসের ক্ষেত্রে বিখ্যাত। আমরা আশা করছি ওর্য়াল্ড ক্লাস পোর্ট তারা প্রোভাইড করবে৷ 

প্রকল্প বাস্তবায়ন হলে বর্তমান জাহাজের থেকে দ্বিগুণ জাহাজ পোর্টে ভিড়তে পারবে জানিয়ে তিনি বলেন, আমাদের ফ্যাক্টরির জাহাজ ভেড়ার ক্ষেত্রে সময় লাগে। একটা পোর্ট করার ফলে সময় ইস্যু অনেক কম যাবে। 

তিনি জানান, ডিসেম্বরে কাজ শুরু করলে ২০২৯ সালে এটা আমরা শেষ করতে পারবো। 
এটার সঙ্গে সাইন করার সঙ্গে সঙ্গে তারা (ডেনমার্ক) আমাদের ২৫০ কোটি টাকা দেবে। এই পোর্ট থেকে আমরা যে রিটার্ন পাবো, সেটা অন্য পোর্টের তুলনায় অনেক বেশি হবে। 

এটা বাংলাদেশের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রজেক্ট জানিয়ে তিনি বলেন, এ ধরণের প্রজেক্ট সফল করা বেশ কঠিন। লালদিয়া প্রজেক্ট যেভাবে সাজানো হয়েছে  দেশের জন্য কমফোর্টেবল।

গত ২৮ অক্টোবর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানান, চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল উন্নয়ন ও পরিচালনার জন্য বৈশ্বিক শিপিং জায়ান্ট এ.পি. মোলার-মায়ার্সকের সঙ্গে একটি চুক্তি সইয়ের প্রস্তুতি চলছে।

বৈশ্বিক শিপিং জায়ান্ট এ.পি. মোলার-মায়ার্সক একটি ডেনিশ শিপিং ও লজিস্টিকস কোম্পানি, যা সাধারণত সংক্ষেপে ‘মায়ার্সক’ নামেই পরিচিত। এর প্রধান কার্যালয় ডেনমার্কের কোপেনহেগেন শহরে। 

এটি বিশ্বের অন্যতম বৃহৎ কন্টেইনার শিপিং কোম্পানি হিসেবে সুপরিচিত। এর অন্যতম প্রধান সহযোগী প্রতিষ্ঠান হলো মায়ার্সক লাইন।

১৯০৪ সালে আর্নল্ড পিটার মোলার এবং তার বাবা পিটার মারস্ক মোলার এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেন।

কোম্পানিটি শুধু শিপিং সেবা প্রদান করে না, বরং সমন্বিত লজিস্টিকস এবং সরবরাহ চেইন ব্যবস্থাপনা নিয়েও কাজ করে থাকে।

একাত্তর/এসি
চট্টগ্রাম বন্দর থেকে ১৯৮ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ৬৫১ টাকা কর আদায় নিশ্চিত করে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে আয়োজিত এক রোড শো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট কমানো, বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধি এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে ২২০ কন্টেইনার পণ্য অনলাইনে নিলামে তোলার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস।
মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের একটি জাহাজ।
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর