যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১১:১২ এএম

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুগান্তকারী বাণিজ্য চুক্তি করায় বাংলাদেশের শুল্ক নিয়ে আলোচকদের আমরা গর্বের সঙ্গে অভিনন্দন জানাই, যা একটি চূড়ান্ত কূটনৈতিক বিজয়।

শুক্রবার (১ আগস্ট) এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

মুহাম্মদ ইউনূস বলেন, শুল্ক ২০ শতাংশে নামিয়ে এনে আমাদের আলোচকরা বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা ও অগ্রগতিতে অসাধারণ কৌশলগত দক্ষতা এবং অবিচল প্রতিশ্রুতি দেখিয়েছেন।

প্রধান উপদেষ্টা বলেন, আলোচকরা ফেব্রুয়ারি থেকে নিরলসভাবে কাজ করে চলেছেন। শুল্ক, অশুল্ক এবং জাতীয় সুরক্ষা বিষয়গুলোর সঙ্গে জড়িত একটি জটিল আলোচনা প্রক্রিয়ার মধ্য দিয়ে সফলভাবে তুলে ধরেছেন। তারা যে চুক্তি নিয়ে আলোচনা করেছেন তা আমাদের তুলনামূলক সুযোগ সংরক্ষণ করে, বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে আমাদের প্রবেশাধিকার বৃদ্ধি করে এবং আমাদের মূল জাতীয় স্বার্থ রক্ষা করে।

তিনি বলেন, এ অর্জন শুধু বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান শক্তিকেই তুলে ধরেছে না, বরং বৃহত্তর সুযোগ, ত্বরান্বিত প্রবৃদ্ধি এবং দীর্ঘস্থায়ী সমৃদ্ধির দ্বারও উন্মুক্ত করেছে। বাংলাদেশের ভবিষ্যৎ নিঃসন্দেহে উজ্জ্বল। আজকের সাফল্য জাতির স্থিতিস্থাপকতা এবং আগামীকাল একটি শক্তিশালী অর্থনীতির জন্য তার সাহসী দৃষ্টিভঙ্গির একটি শক্তিশালী প্রমাণ হিসাবে দাঁড়িয়েছে।

একাত্তর/এসি
চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল উন্নয়ন ও পরিচালনার জন্য বৈশ্বিক শিপিং জায়ান্ট এ.পি. মোলার-মায়ার্সকের সঙ্গে একটি চুক্তি সইয়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা...
বাংলাদেশ সেমিকন্ডাক্টর খাতে অনেক পিছিয়ে আছে উল্লেখ করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, এই শিল্প...
চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। নিশ্চিতভাবে গেলো বারের চেয়ে দাম বাড়বে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। চামড়া সংরক্ষণে ৩০ হাজার টন...
আয়কর জমা ও রিটার্ন দাখিলে সুখবর দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এখন থেকে ব্যাংকে লাইন দিয়ে আয়কর জমা দেওয়া বা আয়কর অফিসে গিয়ে রিটার্ন জমা দেওয়ার ঝামেলায় পড়তে...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর