‘অর্থনৈতিক অনেক সূচকে প্রবৃদ্ধি স্বত্বেও নেতিবাচকভাবে প্রচার হচ্ছে’

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১২:৩৭ পিএম

বতর্মান সরকারের সময় অর্থনৈতিক অনেক সূচকে প্রবৃদ্ধি স্বত্বেও তা নেতিবাচকভাবে প্রচার হচ্ছে বলে মনে করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (৪ আগস্ট) সকালে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। 

উপদেষ্টা বলেন, এনবিআর এর নেয়া পদক্ষেপগুলো স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়ন করা গেলে, রাজস্ব আহরণে ইতিবাচক পরিবর্তন আসবে। 

দেশের অর্থনীতি নিয়ে নেতিবাচক যত কিছু প্রকাশ করা হয়; বাস্তবে অর্থনীতির চিত্র তেমনটা নয় বলেও দাবি করেন উপদেষ্টা। 

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বর্তমান সরকার অনেক উন্নয়ন ও সংস্কার করছে। কিন্তু যাদের চোখে এগুলো পড়ে না, তারা আসলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন না। শুধু ভুল আর নেতিবাচক বিষয়গুলো না দেখে ভালো বিষয়গুলোও দেখতে হবে।

তিনি আরও বলেন, সরকারের ভুল যে নেই, তা নয়। সমালোচনা করার ক্ষেত্রে কোনো আপত্তি নেই। এতে ভুল সংশোধন করা যাবে।

 

আরবিএস
দেশের অর্থনীতিতে স্বস্তির বার্তা নিয়ে অব্যাহত রয়েছে প্রবাসী আয়ের জোয়ার। চলতি ২০২৬-২৭ অর্থ বছরের আগস্ট মাসের প্রথম ২২ দিনেই দেশে এসেছে ২১৪ কোটি ৮০ লাখ (২.১৪ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স। গত...
ভবিষ্যতে ব্যাংকিং খাতের জন্য আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে। বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে কমিশন রিপোর্ট দেবে। পরিস্থিতি বিবেচনা করে বেতন কাঠামোর সুপারিশ থাকছে। ফলে চাকুরিজীবীরা সন্তুষ্ট হবেন বলে মনে করেন অর্থ...
আগস্ট থেকে টানা চার মাস ধরে কমছে রপ্তানি আয়। এতে বিপাকে পড়েছেন দেশের পোশাক খাতের উদ্যোক্তারা। তাদের মতে, বৈশ্বিক টানাপোড়েন আর ট্রাম্প ট্যারিফের চাপে কাঙ্ক্ষিত বড়োদিন ঘিরে ক্রয়াদেশ আসেনি। যার প্রভাব...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর