ডিউটি ও কোটা ফি’র সুবিধা শুধু গার্মেন্টসশিল্পে কাজে লাগানো গেছে: উপদেষ্টা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪১ পিএম

ডিউটি ও কোটা ফি’র সুবিধা গার্মেন্টসশিল্প ছাড়া কোনো শিল্পে কাজে লাগানো সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন বাণিজ্যে উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের ভবনে দুই দিনব্যাপী অটোমোবাইলস অ্যান্ড অ্যাগ্রো-মেশিনারি ফেয়ার সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। 

বাণিজ্য উপদেষ্টা বলেন, অটোমোবাইল লিডারশিপ হতে হবে নিজস্ব সক্ষমতার ওপর ভিত্তি করে। উদ্যোক্তাদের সর্বোচ্চ সুযোগ দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসময় উপদেষ্টা অর্থনৈতিক নীতি প্রণয়নে সবাইকে একত্রিত হওয়ার আহবান জানান। পাশাপাশি আগামী ১০ বছরে সবাই একই টাইপের গাড়ি ব্যবহার করবে এমন লক্ষ্য নিয়ে গাড়ি উৎপাদন বাড়ানোর তাগিদ দেন।

একই অনুষ্ঠানে হা  মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ বলেন, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ব্যাংক সাপোর্ট দিতে না পারলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে না। পাশাপাশি দেশের বেকারত্বও কমানো যাবে না। ক্ষুদ্র ব্যাবসায়ীরা লোন পরিশোধ করতে পারবে না ব্যাংকগুলোকে এ মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। 

একাত্তর/এসি
রোজায় জিনিসপত্রের দাম বাড়বে না এবং বাজার স্থিতিশীল থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আসন্ন রমজানে কিছু কিছু পণ্যের দাম কমবে জানিয়ে উপদেষ্টা বলেন, গতবছরের চেয়ে এবার নিত্যপণ্য...
ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া ইস্যুকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বাণিজ্য উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের মধ্যে ছয় বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি রয়েছে। অগ্রগতি এখন পর্যন্ত সন্তোষজনক। আশা করছি, যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করার ফলে আরও কিছু সুবিধা পাওয়া যায় কিনা, তা...
সঠিক রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে পাঁচ বছরেই বাংলাদেশকে স্বর্ণের খনিতে রূপান্তর করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর